বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ এপ্রিল ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপির ঘরে ‘চমক’

ডেস্ক রিপোর্ট: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সরব থাকা পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক এবার সরাসরি রাজনীতিতে যুক্ত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়েছেন বলে একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেলে দলটির মনোনয়ন বোর্ডের সামনে হাজির হন চমক। রাজনীতিতে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে।’

সাক্ষাৎকার শেষে বের হয়ে নিজের আশাবাদের কথা জানান চমক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে। কথা বলে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

দলীয় সূত্রে জানা গেছে, চমকের মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরে আলোচনা চলছে। তবে এখনই এ বিষয়ে চূড়ান্ত কিছু বলতে নারাজ তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, দলীয় সিদ্ধান্ত তিনি ইতিবাচকভাবেই মেনে নেবেন।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই নতুন পথচলা নিয়ে একটি পোস্ট দিয়েছেন এই আলোচিত মুখ। সেখানে তিনি লেখেন, ‘নতুন জার্নি শুরু করলাম, আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।’

গত জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে বেশ সক্রিয় অবস্থানে দেখা গিয়েছিল তাকে। সেই আন্দোলনের প্রেক্ষাপট থেকেই এবার সরাসরি সংসদ সদস্য হওয়ার দৌড়ে শামিল হলেন রুকাইয়া জাহান চমক। শেষ পর্যন্ত বিএনপি থেকে তিনি চূড়ান্ত সবুজ সংকেত পান কি না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১০

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১১

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১২

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৩

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৪

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৫

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৬

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৭

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

১৮

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

১৯

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

২০