বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৭ জুলাই ২০২৪, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চলন্ত বাস থে‌কে লা‌ফি‌য়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: বগুড়ার শেরপু‌রে চলন্ত বাস থে‌কে লা‌ফি‌য়ে প‌ড়ে সান‌জিদা স্বর্ণা (২০) না‌মে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে। বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপ‌জেলার ধনকু‌ন্ডি এলাকায় এ ঘটনা ঘ‌টে।

যে বাস থেকে ওই ছাত্রী লাফিয়ে পড়েন সেটি ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন র‌নি মোল্লা (২৯) নামে এক যুবক। তাকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

নিহত সান‌জিদা ঢাকার আমে‌রিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

জানা গে‌ছে, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা বগুড়াগামী শাহ ফ‌তেহ আলী প‌রিবহ‌নের এক‌টি বাস উপ‌জেলার ধনকু‌ন্ডি এলাকার ফুড ভি‌লেজ রেস্টু‌রে‌ন্টে যাত্রাবিরতি দেয়। এ সময় অনেক যাত্রী বাস‌ থে‌কে নে‌মে যান। ওই শিক্ষার্থীসহ আরও তিন নারী যাত্রী বাসের ভেতরে ছি‌লেন। কিছুক্ষণ পর র‌নি মোল্লা নামে এক যুবক ট্রায়াল দেওয়ার কথা ব‌লে বাসটি নি‌য়ে সেখান থে‌কে‌ বে‌র হন। এরপর মহাসড়‌কে ওঠার পর গাড়ি‌টি বেপ‌রোয়া গ‌তি‌তে চালা‌তে থাকেন তিনি। এ সময় বা‌সের ভেত‌রের চার নারী যাত্রী চি‌ৎকার কর‌তে থা‌কেন এবং তাকে গাড়ির গতি কমাতে বলেন। কিন্তু তিনি যাত্রী‌দের কোনো কথা না শু‌নে বাস চালা‌তে থা‌কেন। বাসটি মির্জাপুর এলাকায় পৌঁছা‌লে আত‌ঙ্কে ওই ছাত্রী বাস থে‌কে লা‌ফি‌য়ে প‌ড়েন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার ক‌রে শেরপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌হিদুল ইসলাম ব‌লেন, আটক র‌নি মোল্লা বাস‌টি শাজাহানপুর লিচুতলা বাইপাস এলাকায় রে‌খে পালি‌য়ে যান। পরে ওই গাড়ির স্টিয়ারিংয়ের নি‌চে একটা মা‌নিব্যাগ পাই। মা‌নিব্যাগে তার এনআইডি কার্ড ছি‌ল। সেখান থে‌কে তথ্য নি‌য়ে অভিযান চা‌লি‌য়ে তাকে আটক করা হয়।

তিনি বলেন, বাস‌টি‌র ভেতরে তিনজন নারী যাত্রী পাই, তারা আমা‌দের ঘটনার বিস্তারিত জানান। প্রাথ‌মিকভা‌বে জানা গেছে, যাত্রী‌বে‌শে আব্দুল্লাহপুর থে‌কে রনি বগুড়ায় আস‌ছি‌ল। সে একজন ট্রাকচালক। তা‌কে শেরপুর হাইও‌য়ে পু‌লি‌শের কা‌ছে হন্তান্ত‌র করা হ‌য়ে‌ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!