বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১ আগস্ট ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

কয়রা (খুলনা) প্রতিনিধি: সোনালী ব্যাংক খুলনার কয়রা শাখায় গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে এটিএম বুথের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ফলে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টাই টাকা উত্তোলন ও জমা দেওয়ার সুবিধা পাবেন গ্রাহকরা।

শনিবার (১ আগস্ট) এক অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি, খুলনা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম কুদ্দুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথের কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনের আগে ব্যাংকের সম্মেলন কক্ষে গ্রাহকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক পিএলসি, কয়রা শাখার ব্যবস্থাপক সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. গোলাম কুদ্দুস বলেন, গ্রাহকদের দ্রুত, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সোনালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কয়রা শাখায় এটিএম বুথ চালুর মাধ্যমে গ্রাহকরা এখন যেকোনো সময় প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন, যা এ অঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি, খুলনা প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. ইশরাত হোসেন। এছাড়া বক্তব্য দেন সোনালী ব্যাংক কয়রা শাখার প্রিন্সিপাল অফিসার দিব্যেন্দু রায় ও নিহার রঞ্জন রায়, সাংবাদিক মো. রিয়াছাদ আলী, মাস্টার আব্দুর রউফ, মো. ফরহাদ হোসেন, কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, শিক্ষক আব্দুল মালেক, গ্রাহক আজগার আলী, তহমিনা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১০

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১১

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১২

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৩

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৪

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৫

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৬

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৭

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

১৮

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

১৯

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২০
error: Content is protected !!