
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
শুক্রবার (৩১ জুলাই) থেকে শনিবার পর্যন্ত কুকুরটির আক্রমণে সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মারে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত হোগলা গ্রাম ও আশপাশের এলাকায় একটি পাগলা কুকুর পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর অতর্কিত আক্রমণ করতে থাকে। এতে হোগলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইব্রাহিম (৮), চাঁচাই গ্রামের আলাউদ্দিনের দুই ছেলে তাহসিন আরিফীন (১২) ও আব্দুল্লাহ আরিফিন (৫), খায়রুল ইসলামের মেয়ে জান্নাতুল (৭) এবং আব্দুল কালাম (৫৫) আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা আহতদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি জলাতঙ্ক (রেবিস) প্রতিরোধে টিকা গ্রহণের পরামর্শ দিয়েছেন।
এলাকাবাসী ভবঘুরে ও জলাতঙ্কে আক্রান্ত কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। #
মন্তব্য করুন