বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ সেপ্টেম্বর ২০২৪, ৬:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেপ্টেম্বরে ফের বন্যার আভাস দিল আবহাওয়া অফিস

ডেস্ক রিপোর্ট: জুন থেকে যেন বন্যার আঘাত কাটছেই না। এক দফা ক্ষত কাটিয়ে ওঠার আগেই আরেক দফায় বন্যা আঘাত হানছে।

আগস্টের ভয়াবহতা কাটার আগেই ফের শঙ্কা দেখা যাচ্ছে আরেক দফা বন্যার।
রোববার (০১ সেপ্টেম্বর) দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. মো. ছাদেকুল ইসলাম জানিয়েছেন, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে এক-দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

এ ছাড়া দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই-তিন দিন মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারাদেশে তিন-পাঁচ দিন হালকা বজ্রঝড়ের শঙ্কা রয়েছে। সেপ্টেম্বর মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে কতিপয় স্থানে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে দেশে বিচ্ছিন্নভাবে এক-দুটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।

সেপ্টেম্বরে দেশে দৈনিক গড় বাষ্পীভবন দুই-চার মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল সাড়ে চার থেকে সাড়ে ছয় ঘণ্টা থাকতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

কাজী নজরুল ইসলামের সমাধিতে রিজভীর শ্রদ্ধা

এমবাপ্পের জাদুকরী হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

নির্যাতন থামছেই না, ‘রাগ করতে করতে ক্লান্ত’ পাকিস্তানি তারকারা

জানা গেল কবে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

‘ঈদে মিলাদুন্নবী শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ’

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

১০

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

১১

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বসবাসরত প্রায় ৭০০ পরিবারের উচ্ছেদের নির্দেশ

১২

কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

১৩

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেভাবে

১৪

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১৫

সবুজ শ্যামনগর গড়তে তরুণদের উদ্যোগে বৃক্ষ বিতরণ

১৬

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে?

১৭

যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১৮

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

১৯

বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আল নোমান গ্রেপ্তার

২০
error: Content is protected !!