বাংলাদেশ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১১ নভেম্বর ২০২৪, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি ও জাপা নেতার বিরুদ্ধে ঘের দখলের হুমকির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ৪০০ একর আয়তনের চিংড়ি ঘের দখলের হুমকি দেয়ায় উপজেলার বিএনপি নেতা আমজাদুল ইসলাম ও জাতীয় পার্টির নেতা আব্দুস সাত্তার মোড়লের বিরুদ্ধে মানববন্ধন করেছে জমি ও ঘের মালিকরা।

সোমবার (১১ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের সোনাখালী বাজার সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আমজাদুল ইসলাম শ্যামনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

চিংড়ি ঘের ও জমির মালিকগণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার মোড়লের শোষণ ও নির্যাতনের শিকার। কৌশলে জমি লীজ নিয়ে সেখানে বছরের পর বছর ধরে ঘের পরিচলনা করলেও টাকা না দিয়ে বরং জমি মালিকদের নানাভাবে হয়রানি করেন তিনি। এমন অবস্থায় তারা পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর এলাকার মৃত শমসের আলী গাজীর ছেলে রবিউল্লাহ বাহারসহ তার ভাইদের নিকট নুতন বছরের জন্য জমি লীজ দেয়ায় বিএনপি নেতা আমজাদুল ইসলাম ও তার লোকজন উক্ত ঘের দখলের হুমকি দিচ্ছে।

জমি মালিকরা আরও অভিযোগ করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে তাদের উপর নির্যাতন চালিয়েছে। তবে ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি কৌশলের আশ্রয় নিয়ে বিএনপি নেতা আমজাদুল ইসলামকে দিয়ে পূর্বেকার ন্যায় তাদেরকে স্বত্ব দখলীয় প্রায় ১২শ বিঘার উক্ত ঘেরের মালিকানা থেকে বঞ্চিত করার চক্রান্তে মেতেছে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জমি মালিক মাখন লাল সরকার, বেলাল হোসেন, তারক চন্দ্র সরকার, মাস্টার হাবিবুর রহমান, মমতাজুর রহমান, মোঃ নুরুজ্জামান, হাফিজুর রহমান, ঘের মালিক রবিউল্লাহ বাহার প্রমুখ।

এদিকে মানববন্ধন শেষে সংবাদকর্মীসহ জমি ও ঘের মালিকরা পাখিমারা খেয়াঘাট এলাকায় পৌঁছালে হুলুস্থুল কাণ্ড ঘটে। বিএনপি নেতা আমজাদুল ইসলামসহ তার অনুসারীরা খেয়াঘাট এলাকায় অবস্থান নিয়ে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়। এসময় তারা আব্দুস সাত্তার মোড়লকে বিএনপির সমর্থক দাবি করার পাশাপাশি ব্যানারে আমজাদুল ইসলামের ছবি ব্যবহারের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। একপর্যায়ে সাংবাদিক ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফেরিসহ নৌযান চলাচল স্বাভাবিক হয়।

অভিযোগের বিষয়ে আব্দুস সাত্তার মোড়ল জানান, তিনি তার অংশ ৫ আগস্টের আগেই আমজাদুল ইসলামের কাছে হস্তান্তর করেছেন। তার কাছে কারও কোন পাওনা নেই বলেও তিনি দাবি করেন।

বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান আমজাদুল ইসলাম জানান, জানুয়ারি মাসেই তার নামে ঘেরের ৮০ ভাগ মালিকানা হস্তান্তর করেছেন সাত্তার মোড়ল। তার এলাকাতে ঘের হওয়ার সত্ত্বেও অদ্যাবধি তিনি দখলের চেষ্টাও করেননি। স্থানীয় আ’লীগ ও জেলা বিএনপির এক নেতার ইন্ধনে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে তার সম্মানহানীর চেষ্টা চলছে।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর মোল্যা বলেন, পাখিমারা খেয়াঘাটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে এমন একটি খবরে সেখানে পুলিশ পাঠানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

১০

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১১

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১২

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১৩

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৪

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৫

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৬

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৮

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৯

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705