বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১ ডিসেম্বর ২০২৪, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাতৃত্বকালীন ছুটি পাবেন যৌনকর্মীরা, পাবেন অবসর ভাতাও

আন্তর্জাতিক ডেস্ক | বিশ্বে প্রথমবারের মতো যৌনকর্মীদের জন্য এমন একটি আইন পাস হলো, যার মাধ্যমে তারা মাতৃত্বকালীন ছুটি পাবেন। এ ছাড়া আনুষ্ঠানিক নিয়োগ চুক্তি, স্বাস্থ্যবিমা, অবসরভাতা, মাতৃত্বকালীন ছুটি ও অসুস্থতার জন্য ছুটির আবেদন করতে পারবেন।

অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনের এক কাজটি অন্য সাধারণ কাজগুলোর মতোই গণ্য করা হবে।

প্রথমবারের মতো এমন আইন পাশ করেছে পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়াম।

বিশ্বব্যাপী লাখ লাখ যৌনকর্মী রয়েছেন। তারা যে কোনো খেলনা নয়, তাদের যাচ্ছেতাই ব্যবহার করা যায় না- এমন বার্তা প্রকাশ করে শত শত মানবাধিকার সংগঠন কাজ করছে।

২০২২ সালের আগে বেলজিয়ামে অর্থের বিনিময়ে যৌনকর্ম করা অপরাধ হিসেবে দেখা হতো। ২০২২ সালে এ পেশাকে দেশটিতে বৈধতা দেওয়া হয়। যদিও আশপাশের দেশগুলোয় এ পেশা অনেক আগে থেকেই বৈধ। বেলজিয়াম এ কর্মকে বৈধতা দেওয়ার মাত্র দুই বছরের মাথায় প্রথমবারের মতো পেশাজীবী হিসেবে যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠা ও চুক্তির আওতায় আনার কাজটি করলো।

হিউম্যান রাইটস ওয়াচের গবেষক ইরিন কিলব্রাইড এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটা বস্তুত আমূল পরিবর্তন এবং বিশ্বে আমার দেখা সেরা পদক্ষেপ। আমাদের প্রতিটি দেশকে এভাবেই এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, নতুন এ আইন উল্লেখযোগ্যভাবে নিয়োগকর্তাদের ওপর কড়াকড়ি আরোপ করবে। এতে করে যৌনকর্মীদের ওপর নিয়োগকর্তাদের ক্ষমতা কমে যাবে।

ইরিন কিলব্রাইড বেলজিয়ামের এমন পদক্ষেপকে স্বাগত জানালেও সমালোচনা করেছেন অনেকে। তারা বলছেন, এ সিদ্ধান্ত মানবপাচার বাণিজ্য, শোষণ ও মানুষকে অপব্যবহারের সুযোগ করে দেয়। যেটি এ আইন প্রতিরোধ করতে পারবে না।

বেলজিয়ামে ভাসমান যৌনকর্মীদের সহায়তা করে এমন একটি সংস্থা ইসালার স্বেচ্ছাসেবক জুলিয়া ক্রুমিয়ের বলেছেন, এটি বিপজ্জনক। কেননা, আইনের মাধ্যমে এই পেশাটিকে স্বাভাবিক হিসেবে মর্যাদা পাবে। অথচ, পেশাটির অতীত শুরু থেকেই সহিংস।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১০

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১১

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১২

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

১৪

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

১৫

রাতের আধারে বাড়ির গেটে ঝুলিয়ে রাখা হলো ‘বোমা সদৃশ’ ৩ বস্তু, আতঙ্ক

১৬

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

১৭

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

১৮

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিল

১৯

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705