বাংলাদেশ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৬ ডিসেম্বর ২০২৪, ৬:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রেম আসলে কাজের ক্ষতি করে : পূজা চেরি

বিনোদন ডেস্ক: চলচ্চিত্রের পর এবার নতুন জগতে চিত্রনায়িকা পূজা চেরি। রায়হান রাফীর আসন্ন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ তে কাজ করে এই প্রথম ওটিটিতে নাম লেখালেন নায়িকা। তবে সিরিজটি মুক্তির আগেই পূজার ঝলকানি নজর কেড়েছে দর্শকের।

পূজার বাকি চমক দেখার অপেক্ষা মাত্র আর কয়েকদিনের।আগামী ২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ‘ব্ল্যাক মানি’। এর আগে গত শনিবার রাতে সিরিজটির আইটেম গান ‘প্রেমের দোকানদার’ মুক্তি পায়। আর তাতেই রীতিমতো শোরগোল পড়ে যায় দর্শকের মাঝে।

‘আমি হেইলা দুইলা নাচবো যখন খাবে তুমি ঝাটকা’ কথায় প্রায় ৪ মিনিটের গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন পূজা চেরি। গানটি মুক্তির পর নেটমাধ্যমে পূজার পারফরমেন্স প্রশংসিত হয়েছে।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিজটি প্রসঙ্গে কথা বলেন পূজা। জানিয়েছেন নিজের পরিকল্পনা নিয়েও।

‘ব্ল্যাক মানি’তে কাজের অভিজ্ঞতা ভাগ করে পূজা বলেন, ‘সব মাধ্যমেই কাজ করেছি, বাদ ছিল ওয়েব সিরিজ। অনেক দিন ধরে প্রস্তাবও ছিল তবে গল্প ও আনুষঙ্গিক বিষয় পছন্দ না হওয়া কাজ করিনি।’

‘প্রেমের দোকানদার’ গান প্রসঙ্গে পূজা বলেন, ‘ভালো সাড়া পেয়েছি। আমার কাজের প্রশংসা পাচ্ছি বিভিন্ন মাধ্যমে। এছাড়াও গানটিতে নেচে আমারও ভালো লেগেছে।’

প্রেমের প্রসঙ্গেও কথা বলেন পূজা। জানান, কাজের প্রেমেই আছেন আপাতত। নায়িকার কথায়, ‘আমি তো সবসময় প্রেমের মধ্যে থাকতে পছন্দ করি। প্রেম ছাড়া মানুষের জীবন তো অর্থহীন। কিন্তু হঠাৎ আমার মনে হয়েছে, প্রেম আসলে কাজের কিছুটা হলেও ক্ষতি করে। তাই সিদ্ধান্ত নিয়েছি প্রথমে কাজ তারপর অন্যকিছু। তাই কারও সঙ্গেই প্রেম নেই এখন। প্রেমে আছি আবার নেই। এটা অন্যরকম অনুভূতি।’

ভবিষ্যতে নিজেকে কীভাবে দেখতে চান জানিয়ে নায়িকা বলেন, ‘আমি কারও মতো হতে চাই না। কারও জায়গাও নিতে চাই না। নিজেকে একটা শক্ত অবস্থানে দেখতে চাই। এটা বিশ্বাস করি যে, কেউ কারো জায়গা নিতে পারে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন কালিগঞ্জের

খোলপেটুয়া নদীর দখল দূষণ ও নাব্যতা পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

গ্রামীণ ব্যাংকের চন্দনপুর-কলারোয়া শাখার চার কর্মকর্তার ৩০ বছরের সাজা

সাংবাদিক লিটুর স্ত্রীর সুস্থতা কামনা

কালিগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজউদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

ভাইয়ের হাসপাতালে ভর্তির সংবাদ শুনে বড় বোনের মৃত্যু

১০

জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

১১

নলতায় ক্যাশলেস লেনদেনে পূবালী ব্যাংকের প্রচারাভিযান

১২

ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি ঘোষণা: জেলা-উপজেলা ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে যে আয়োজন

১৩

৪শ বছরের প্রাচীন সোনাবাড়িয়া মঠ রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ

১৪

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা সদর উপজেলার দাপুটে জয়

১৫

এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

১৬

গরু-ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল নারীর

১৭

কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৮

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

২০
error: Content is protected !!