বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ জানুয়ারি ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের হরিণ রক্ষায় মৎস্যজীবী ও বনজীবীদের সচেতনতা জরুরী

সুলতান শাহাজান, শ্যামনগর: সুন্দরবন শুধু দেশের জাতীয় সম্পদই নয়, এটি দেশের জাতীয় বনের মর্যাদাও পেয়েছে। সেই সুবাদে অরণ্যটির গুরুত্বও ব্যাপক। সবচেয়ে বড় কথা হচ্ছে সুন্দরবনের জীববৈচিত্র্য দুর্লভ। সুন্দরবনে প্রায় ৩০০ প্রজাতির প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী হচ্ছে চিত্রল হরিণ। সুন্দরবনের আর্কষণীয় প্রাণীদের মধ্যে বাঘ এবং চিত্রল হরিণ অন্যতম। বাঘের সংখ্যা অপ্রতুল হলেও হরিণের সংখ্যা প্রচুর। এই হরিণ রক্ষায় মৎস্যজীবী ও বনজীবীদের সচেতনতা জরুরী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে সুন্দরবন পশ্চিম বন বিভাগ আয়োজিত ‘হরিণ নিধনকল্পে সচেতনতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

এছাড়াও আলোচনা সভায় স্থানীয়রা বলেন, সুন্দরবনে ভালো নেই মায়াবি হরিণ। বন্য এ প্রাণীটি চোরা শিকারী ও পাচারকারীদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে। ফাঁদসহ নানা কৌশলে সুন্দরবনে হরিণ শিকার করেন তারা। সাম্প্রতিক সময়ে উদ্বেগজনক হারে বেড়েছে হরিণ শিকার।

কদমতলা ফরেস্ট স্টেশন ও কৈখালী ফরেস্ট স্টেশনের বাস্তবায়নে হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বনশ্রী বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষক জি.এম ফরিদ হোসেনের সভাপতিত্বে ও কদমতলা স্টেশন কর্মকর্তা মোঃ সোলায়মানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম, সার্জেন্ট মামুন, কৈখালী স্টেশন কর্মকর্তা একেএম আব্দুস সুলতান প্রমুখ।

এছাড়াও হরিণ নিধন কল্পে সচেতনতামূলক এই আলোচনা সভায় চুনকুড়ির টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বজল মুখার্জি, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, মুন্সিগঞ্জ ইউনিয়নের জামায়াতের আমির আবুল হোসেন, সাবেক আমির আব্দুল রাজ্জাক, টাইগার টিমের সঞ্জিত কুমার মন্ডল, বিএনপি নেতা আমির হামজা, সাবেক মেম্বার ফজলুল হকসহ স্থানীয় জেলে বাওয়ালীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

২

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

৩

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

৪

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

৫

খাদ্য নিরাপত্তাহীনতায় সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়া মানুষ: খানি

৬

ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন আলী

৭

সার্ভার থেকে উধাও মৌজা, ৩ বছর ধরে ভোগান্তিতে মানুষ!

৮

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ, ৩ দফা গণপিটুনিতে যুবকের মৃত্যু

৯

পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

১০

কালিগঞ্জ ও আশাশুনির ১১০টি মণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ

১১

সাতক্ষীরা সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ

১২

ধুমঘাট হাঁসারচক কমিউনিটি ক্লিনিক নিজেই যেন রোগী

১৩

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন নিয়ন্ত্রণে ২৩ ইউনিট, সেনা ও বিজিবি মোতায়েন

১৪

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন, বাতিলের দাবি 

১৫

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

১৬

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১৭

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

১৮

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

২০