বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ জানুয়ারি ২০২৫, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক নির্ধারণ

ডেস্ক রিপোর্ট: পুলিশ বাহিনীর সংস্কার আলোচনার মধ্যেই পুলিশ, র‍্যাব এবং আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে এই তিন বাহিনীর মন মানসিকতায় পরিবর্তন আসবে বলে তিনি মন্তব্য করেছেন।

আজ সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে তিন বাহিনীর পোশাক নির্ধারণ করা হয়।

উপদেষ্টা বলেন, ‌‘পোশাকের সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা বিজিবির জন্য একটি, পুলিশের জন্য একটি এবং আনসারের জন্য একটি পোশাক নির্ধারণ করেছি। তিনটি পোশাকই আজকে নির্ধারণ করেছি।’

বৈঠকে পুলিশ, আনসার এবং র‌্যাবের প্রতিনিধি দল ১৮ ধরণের নতুন ডিজাইনের পোশাক পরে বৈঠকে প্রবেশ করেন।

সেখান থেকে পুলিশ, র‍্যাব ও আনসারের জন্য তিনটি নতুন ডিজাইনের পোশাক বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আবার পোশাক বদলাতে গিয়ে বড় ধরণের টাকার চাপ যেন না পড়ে এজন্য ধীরে ধীরে বাস্তবায়ন করার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘পোশাক যখন দেওয়া হচ্ছে, এভাবে আস্তে আস্তে আমরা দিয়ে দেব। যেন বড় ধরনের সমস্যা না হয়।

অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনী সংস্কারের অংশ হিসেবে শুরু থেকেই পোশাক পরিবর্তনের কথা বলে আসছিলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১১

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১২

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৩

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৫

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৬

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৭

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৮

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৯

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

২০
error: Content is protected !!