বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩০ জানুয়ারি ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফসলি জমির মাটি কেটে বিক্রি, জরিমানা!

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে আবু সালেক সরদার নামে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে কালনার বিলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই জরিমানা করেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা প্রতিনিধি গোলাম রব্বানী নেতৃত্বে স্থানীয় ছাত্র-জনতা স্কেভেটর (ভেকু) সহ মাটি পরিবহনের ডাম্পার আটক করে উপজেলা প্রশাসনকে অবহিত করে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত ফসলি জমি থেকে অবৈধভাবে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করার সত্যতা পান। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দণ্ডবিধি ১৮৬৭ এর ২৯১ ধারায় মাটি বিক্রেতা আবু সালেক সরদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটা, মাটি উত্তোলন ও বহন করে গ্রামীণ রাস্তা নষ্ট ও মাটি বিক্রির অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১০

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

১১

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

১২

দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

১৩

আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

১৪

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

১৬

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৭

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

১৮

শিশুর নাম পরিবর্তন করলে কি নতুন আকিকা দিতে হবে?

১৯

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

২০
error: Content is protected !!