বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ ফেব্রুয়ারি ২০২৫, ৪:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় বিপুল সরকারি বই বিক্রি, প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেয়া বিপুল পরিমান সরকারি বই চুরি করে পুস্তক ব্যবসায়ীর কাছে বিক্রির ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক তহিরুজ্জামানকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার সখিপুর মোড়ে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।

মানববন্ধনে সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এবাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তুহিন হোসেন ফিরোজ, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য নাজিম সরদার, রবিউল ইসলাম, প্রাক্তন ছাত্র রুহুল আমিন, মোক্তার আলী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর জাতির সেই মেরুদণ্ড তৈরির মূল কারিগর হচ্ছেন শিক্ষক। অন্তর্বর্তীকালীন সরকার যেখানে সারাদেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই দিতে হিমসিম খাচ্ছে, সেখানে একজন প্রধান শিক্ষক হয়ে তহিরুজ্জামান সরকারি বিপুল পরিমান বই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে না দিয়ে অর্থের লোভে সাতক্ষীরার পুস্তক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। শুধু তাই নয়, উপযুক্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও মোটা টাকার বিনিময়ে বিগত আওয়ামী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক তহিরুজ্জামান নানা দুর্নীতি-অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিদ্যালয়টি ক্রমশ ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছেন বলেও অভিযোগ তুলে অবিলম্বে তার অপসারণের দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, সম্প্রতি ছাত্র-ছাত্রীদের জন্য দেয়া সরকারি বিপুল পরিমান বই মোটা অংকের টাকায় সাতক্ষীরার এক পুস্তক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন প্রধান শিক্ষক তহিরুজ্জামান। বৃহস্পতিবার সন্ধ্যার পর বিদ্যালয় থেকে এসব বই তিনটি ভ্যানে বোঝাই করে সাতক্ষীরা শহর অভিমুখে পাঁচারের সময় বই ভর্তি একটি ভ্যান সখিপুর মোড় থেকে আটকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে থানায় সোপর্দ করেন এলাকাবাসি। এরপর থেকে ক্ষুব্ধ এলাকাবাসী তার অপসারণের দাবি জানিয়ে আসছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!