বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৯ ফেব্রুয়ারি ২০২৫, ২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযানের প্রস্তাব

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদকের বিরুদ্ধে পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন, রাজনৈতিক নেতা ও ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ অভিযানের প্রস্তাব উত্থাপিত হয়েছে।

এছাড়া সাতক্ষীরার সীমান্ত এলাকার কাঁচা রাস্তা সংস্কার, লাইটিং ও সিসি ক্যামেরা স্থাপন, অনিবন্ধিত বেসরকারি ক্লিনিক বন্ধ, চিকিৎসা সেবার মান উন্নয়ন, শহরে যানজট নিরসনে বিনেরপোতা-সুপারিঘাটা পর্যন্ত আলাদা বাইপাস সড়ক নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বেতনা নদীকে গতিশীল করতে ড্রেজিং ব্যবস্থা অব্যাহত রাখা, জেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশকে আরো তৎপর হওয়াসহ নানা বিষয়ে আলোচনা করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সভায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর মুশফিক আহমেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, জেলা বিএনপির নব কমিটির আহবায়ক মো.রহমতউল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আবুল হাসেম, জেলা শিক্ষা অফিসার মো.আবুল খায়ের, উপজেলা নির্বাহী অফিসারগণ, পাবলিক প্রসিকিউটর মো.আব্দুর সাত্তার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০