বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্টই।

রাওয়ালপিন্ডিতে গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। সকালে একটু থামলেও আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। দুপুর থেকেই আবারো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এই মাঠের ড্রেনেজ ব্যবস্থাও খুব একটা উন্নত না। ফলে বৃষ্টি থামলেও মাঠ ঠিক করতে বেশ কিছু সময় লাগতো। কিন্তু সেই সুযোগটুকুও পাননি মাঠ কর্মীরা।

স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় দুপুর আড়াইটা) টস হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির বাধায় সেটাও হয়নি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পরও আবহাওয়া পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

অবশ্য এই ম্যাচটি আসরের পয়েন্ট তালিকায় কোনো প্রভাব ফেলছে না। কারণ এর আগেই দুই দলই আসর থেকে বিদায় নিয়েছে। নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছে দুই দলই। ফলে এই ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার লড়াই। কিন্তু সেই লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তানকে ছাপিয়ে জয় হলো বৃষ্টির।

আসরে সবমিলিয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে এক পয়েন্ট। দুই হারের সঙ্গে তাদের একটি ম্যাচ পরিত্যাক্ত। একই অবস্থা পাকিস্তানেরও। তবে নেট রানরেটে কিছুটা এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিনে থেকে আসর শেষ করল বাংলাদেশ। আর তলানিতে অবস্থান পাকিস্তানের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!