বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২২ মে ২০২৩, ৩:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোরিয়ায় শক্তি বাড়াচ্ছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক: জি-৭ সম্মেলন শেষে দক্ষিণ কোরিয়া গেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তিনি।
সামরিক ক্ষেত্রে কোরিয়ার সঙ্গে জার্মানির গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে।

সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে দক্ষিণ কোরিয়া এবং জার্মানির। এর ফলে কোরিয়া অঞ্চলে জার্মানির শক্তি বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

ভূ-রাজনৈতিক দিক থেকে এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঞ্চলটির একদিকে চীন এবং অন্যদিকে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা চালাচ্ছে বহুদিন। এবার জার্মানিও সে পথেই হাঁটল।

সামরিক চুক্তির পাশাপাশি জার্মানি থেকে চিপ কিনতে পারে দক্ষিণ কোরিয়া। দেশটিতে আরও বেশ কিছু ক্ষেত্রে জার্মানি বিনিয়োগ করবে বলে জানিয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে সামরিক ক্ষেত্রে। সামরিক গোপনীয়তা বজায় রাখার চুক্তিও হয়েছে দুই দেশের মধ্যে।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে যথেষ্ট সরব হয়েছেন জার্মান চ্যান্সেলর। উত্তর কোরিয়া এই অঞ্চলে একের পর এক ব্যালেস্টিক এবং দূরপাল্লার মিসাইল পরীক্ষা করেছে। জার্মানি এর তীব্র বিরোধিতা করে শান্তি স্থাপনের আহ্বান জানিয়েছে।

বৈঠকের পর উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী ডি-মিলিটারি জোনও ঘুরে দেখেছেন ওলাফ শলৎস।

গত ৩০ বছরে জার্মানির এই পদমর্যাদার কোনো ব্যক্তি দক্ষিণ কোরিয়ায় যাননি। তাই শলৎসের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চীন, জাপান এবং ভারতের পরে দক্ষিণ কোরিয়াই এশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ।

সূত্র- ডয়চে ভেলে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

১১

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

১২

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

১৩

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৪

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১৫

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১৬

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১৭

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৮

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৯

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

২০