বাংলাদেশ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২২ মে ২০২৩, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুর সিটি নির্বাচন: ২৯.৭৩ শতাংশ প্রার্থী মামলার আসামি

ডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ৩৩৩ জন প্রার্থীর তথ্য বিশ্লেষণ করে সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সেখানে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের বিভিন্ন তথ্য উপস্থাপন করে দেখা যায়, মোট প্রার্থীর ২৯.৭৩ শতাংশ মামলার আসামি।

সোমবার (২২ মে) গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

সংবাদ সম্মেলনে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের ৮ জন মেয়র প্রার্থীর মধ্যে ২ জনের (২৫%) বিরুদ্ধে বর্তমানে মামলা আছে। এর দুজন হলেন জাতীয় পার্টির নিয়াজ উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম। বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মো. আজমত উল্লা খানের বিরুদ্ধে অতীতে তিনটি মামলা ছিল। বর্তমানে কোনো মামলা নেই। তার বিরুদ্ধে অতীতে হওয়া মামলার মধ্যে একটি ৩০২ ধারার মামলাও ছিল।

২৪৬ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৮৪ জনের (৩৪.১৫%) বিরুদ্ধে বর্তমানে, ৪২ জনের (১৭.০৭%) বিরুদ্ধে অতীতে এবং ২৮ জনের (১১.৩৮) উভয় সময়ে মামলা ছিল বা আছে। প্রার্থীদের মধ্যে ৮ জনের বিরুদ্ধে (৩.২৫%) বর্তমানে ৩০২ ধারার মামলা রয়েছে, ৪ জনের বিরুদ্ধে অতীতে ৩০২ ধারার মামলা ছিল। ৭৯ জন সংরক্ষিত আসনের প্রার্থীর মধ্যে ১৩ জনের (১৬.৪৬%) বিরুদ্ধে বর্তমানে ফৌজদারি মামলা আছে এবং ৩ জনের (৩.৮০%) বিরুদ্ধে অতীতে ফৌজদারি মামলা ছিল। একজনের বিরুদ্ধে বর্তমানে ৩০২ ধারার একটি মামলা রয়েছে, তিনি হলেন সংরক্ষিত ১নং ওয়ার্ডের।

তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সর্বমোট ৩৩৩ জন প্রার্থীর মধ্যে ৯৯ জনের (২৯.৭৩%) বিরুদ্ধে বর্তমানে, ৪৭ জনের (১৪.১১%) বিরুদ্ধে অতীতে এবং ২৯ জনের (৮.৭১%) বিরুদ্ধে উভয় সময়ে মামলা আছে বা ছিল। ৩০২ ধারায় ৯ জনের (২.৭০%) বিরুদ্ধে বর্তমানে এবং ৫ জনের বিরুদ্ধে (১.৫০%) অতীতে মামলা ছিল। ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে মামলা সংশ্লিষ্ট প্রার্থীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

0ne million seeds campaign launched for coastal restoration

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১০

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১১

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১২

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

১৩

নোরা ফাতেহির ভিডিও ফাঁস, মূহুর্তেই ভাইরাল!

১৪

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ড, পছন্দের প্রতিপক্ষ জানালেন স্পেন কোচ

১৫

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

১৬

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন

১৭

দুপুরের মধ্যে ঢাকাসহ ৫ জেলায় ঝড়ের আভাস

১৮

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

২০
error: Content is protected !!