বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুলাই ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে নিলামে বিক্রি হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে পড়ে পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার ৭২নং পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার রানা আহমেদ, মোহাম্মদ ফয়সালা উদ্দিন, মোঃ জুবায়ের হোসেন, মফিদুল ইসলাম ও সাতক্ষীরা জেলার আশাশুনিয়া উপজেলার মোঃ আলাউদ্দিন। এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরা ভবন ভাঙার কাজ করার সময় হঠাৎ ভবনের ছাদ ধসে পড়ে। এতে পাঁচ শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কালাম উল্লাহ জানান, মোট ছয়জন শ্রমিক ঘটনাস্থলে ছিলেন। তাদের মধ্যে একজন রান্নার কাজে ব্যস্ত ছিলেন এবং বাকি পাঁচজন ভবন ভাঙার কাজ করছিলেন। এ সময় ছাদ ধসে পাঁচজন শ্রমিক আহত হন।

শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক জানান, ৭২নং পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ২০০৬ সালে নির্মিত। দীর্ঘদিন ব্যবহারের ফলে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ২০২৩ সালে কর্তৃপক্ষ এটিকে পরিত্যক্ত ঘোষণা করে। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ভবনটি নিলামে তোলা হয়। গত ২৫ জুন ২০২৬ তারিখে ঠিকাদার সামছুর দোহা টুটুল ভবনটি নিলামে গ্রহণ করেন। সেই ভবন ভাঙার কাজ চলাকালেই এ দুর্ঘটনা ঘটে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরএমও মোঃ জিয়াউর রহমান বলেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কা জনক। তাদেরকে সাতক্ষীরায় রেফার করা হয়েছে। বাকীদের প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!