বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ এপ্রিল ২০২৫, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুর প্রেসক্লাবের সম্পাদকের বাড়িতে হামলার ঘটনায় মামলা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের বসত বাড়িতে হামলা, আসবাবপত্র ও মালামাল ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটসহ ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। মামলা নং: সি আর ২৩৪/২৫।

মামলাটি করেছেন আব্দুল্লাহ আল ফুয়াদের পিতা শহীদ উল্লাহ। এঘটনায় তীব্র নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন কেশবপুর প্রেসক্লাবসহ কমর্রত সাংবাদিকরা। দ্রুত হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী মোঃ শহীদউল্লাহ একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। তিনি কেশবপুর পৌর শহরের মধ্যকুল মৌজার আর এস ৭২৭ খতিয়ানের হাল ৩৮২৬ দাগের ২০ শতক জমি ১৯৮৪ সালে পাশ্ববর্তী রজব আলী বিশ্বাসের নিকট থেকে ক্রয় করে তার নামে ১৫ শতক ও তার স্ত্রীর নামে ৫ শতক রেজিস্ট্রি করে ভোগদখল করে আসছেন। ক্রয়কৃত ওই জমি শহীদউল্লাহ নিজের নামে রেকর্ড, নামপত্তন ও যথাসময়ে অনলাইন খাজনা পরিশোধ করে অদ্যাবধি বসতবাড়ি নির্মাণ করে প্রায় ৪০ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। রজব আলী বিশ্বাস অত্যন্ত ধুরন্ধর হওয়ায় বিক্রয় করা জমি দখলে নেয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়।

তারই ধারাবাহিকতায় ব্যাকডেটে তিনি ওই জমি মিজানুর রহমান নামে এক ব্যক্তির কাছে দলিল করে দিয়ে একই জমি পরবর্তীতে নিজের স্ত্রীর নামে দলিল করে দেন।

রজব আলী বিশ্বাসের স্ত্রী নুরুন্নাহার বেগম ১৯৮৬ সালে ওই জমির মালিক শহীদুল্লাহ মেনে নিয়েই কোর্টে আমানত মামলা করেন। মামলাটি আদালত পরবর্তীতে খারিজ করে দেন। এরপর নুরুন্নাহার বেগম আদালতে একটি মামলা করেন। সে মামলাটি এখনো চলমান রয়েছে। মামলা চলমান থাকা অবস্থায় চলতি বছর গত ২৭ ফেব্রুয়ারি ভোরে রজব অলী ও তার ছেলে মাহাবুবুর রশিদ সবুজের নেতৃত্বে তার ছোট ভাই বিপ্লব হোসেন, আমজাদ হোসেন সাগর, আফজাল হোসেন পল্টু, চাচাতো ভাই নাহিদ ইসলাম সুমনসহ ৫০/৬০ জনের একদল সন্ত্রাসী বাশের লাঠি, লোহার রড, হাতুড়ী, কুড়ালসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শহীদ উল্লাহ এর বসতবাড়িতে হামলা চালিয়ে মারপিট, ভাঙচুর ও লুটপাট করে।

হামলাকারীরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে প্রায় ৫/৬টি ঘরের মালামাল ও দুইটি ঘরের মধ্যে থাকা আসবাবপত্র, আলনা, সোকেজ, ফ্রিজ, ড্রেসিং টেবিল, দুইটি মোটর সাইকেলসহ সকল মালামাল ভাঙচুর করে নারকীয় তা-ব চালায়।

হামলাকারী সন্ত্রাসীরা ঘরের ওয়ার ড্রপ ভেঙে নগদ ২ লক্ষ টাকা ও স্টিলের আলমারী ভেঙে ৮ লক্ষ টাকার ৫ ভরি স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি করেছে। হামলাকারীরা শহীদ উল্লাহ ও তার ছেলে আব্দুল্লাহ আল আমিনকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়ে বসতবাড়ি দখল করে নিয়ে তা-ব চালাতে থাকে। পরবর্তীতে প্রতিবেশিদের সহায়তায় থানা পুলিশ ও প্রশাসনের দপ্তরে অভিযোগ দিলে কেশবপুর থানার পুলিশ তালা খুলে শহীদউল্লাহ ও তার পরিবারের সদস্যদের বাড়িতে তুলে দিয়ে আসেন। হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করার চেষ্টা করা হলেও হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় কেশবপুর থানা পুলিশ থানায় মামলা নিতে অপরগতা প্রকাশ করে আদালতে মামলা করার পরামর্শ দেন।

পরবর্তীতে বিষয়টি নিয়ে কেশবপুর সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ করা হলে সেখানে দুপক্ষ নিয়ে বসে কাগজপত্র যাচাই পূর্বক শহীদ উল্লাহ ও তার স্ত্রীর নামে দলিল, রেকর্ড, নামপত্তন ও অনলাইন খাজনা প্রদানের রশিদ রয়েছে বলে জানান। কিন্তু রজব আলী বিশ্বাস প্রয়োজনীয় কাগজ বা ডকুমেন্ট দেখাতে পারেননি বলে জানা গেছে।

এবিষয়ে কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ বলেন, প্রতিপক্ষ আবারো হামলা চালানোর পরিকল্পনা করছে। পরিবার নিয়ে তিনি আতংকের মধ্য রয়েছেন। এবিষয়ে তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০