বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৭ এপ্রিল ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১১ শিক্ষার্থী বহিষ্কার, কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে চলমান দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ১১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিবসহ ১২ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলার কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে এসব শিক্ষার্থীদের বহিষ্কার, দায়িত্ব পালনে অবহেলার দায়ে কক্ষ পরিদর্শক এবং কেন্দ্রসচিব ও সুপারকে পরবর্তী সকল পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কৃত ১১ শিক্ষার্থীর মধ্যে নয়জন ছেলে ও দুইজন মেয়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, পরীক্ষার কক্ষে ছাত্র-ছাত্রীদের কয়েকজন বিশেষ কৌশলে মোবাইল ও ব্লু টুথ হেডফোন ব্যবহার করছিল। এছাড়া বহিষ্কৃতদের কয়েকজন নকলের চেষ্টাও করে। এসময় কক্ষে দায়িত্ব পালনরত শিক্ষকদের দায়িত্বে স্পষ্ট গাফিলতির হাতেনাতে প্রমাণ মেলায় সংশ্লিষ্টদের বহিষ্কার করা হয়েছে। এসব শিক্ষার্থীদের মত শিক্ষকরা এবছর আর দায়িত্ব পালন করতে পারবে না।

এদিকে, কেন্দ্র সূত্রে জানা যায়, ওই কেন্দ্রে গণিত পরীক্ষায় ৪৩ জন অনুপস্থিত ছিল। #

১৭.৪.২০২৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!