বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৫ মে ২০২৫, ৭:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা

ডেস্ক রিপোর্ট: ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্ধবেলা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা প্রত্যাখ্যান করে পূর্ণদিবস ধর্মঘট পালন করেছে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ নামে একটি প্লাটফর্ম। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ওই প্লাটফর্ম এ কর্মসূচি পালন করে।

এর আগে সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় আগামীকাল প্রশাসনের অর্ধবেলা শোক পালনের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ নামের নতুন এই প্লাটফর্মের অধীনে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং কয়েকটি বাম সংগঠনের আধিক্য দেখা গেছে।

প্রতিবাদের শুরুতেই তারা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে তালা দেয়। পরে কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে তালা দেয়।

এসময় একটি মিছিলের মাধ্যমে তারা ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রদানে ব্যর্থ’ উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর ড. সাইফুদ্দীন আহমেদের পদত্যাগ দাবি করেন।

মিছিলে উপস্থিত ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস বলেন, আমরা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে সামাজিক বিজ্ঞান ভবন, কলা ভবন, ব্যবসায় শিক্ষা ভবনে তালা দিয়েছি। বিজ্ঞান বিভাগের একাডেমিক ভবনগুলোতেও তালা দেওয়া হবে। এছাড়া আমরা পূর্ণদিবস ধর্মঘট হিসেবে প্রশাসনিক ভবনে তালা দেব।

ঢাবি শিক্ষার্থী সাম্যের মৃত্যুতে আগামীকাল প্রশাসনের অর্ধবেলা শোক প্রত্যাখ্যান করে পূর্ণদিবস ক্লাস-পরীক্ষা বর্জন ও ধর্মঘটের আহ্বান করেছে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’। প্লাটফর্মের পক্ষ থেকে শিক্ষার্থীদের আগামীকাল কোনো ক্লাস কিংবা পরীক্ষায় অংশগ্রহণ না করার এবং সকল প্রশাসনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ধর্মঘট শেষে বিকেল ৫টায় অপরাজেয় বাংলার পাদদেশে ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

১০

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১২

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১৪

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৫

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১৬

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৭

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৮

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৯

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

২০