বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৯ মে ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাটের রামপালে কুষ্ঠ রোগের বর্তমান পরিস্থিতি নিয়ে দিনব্যাপী কর্মশালা

ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের রামপালে কুষ্ঠ রোগের বর্তমান পরিস্থিতির নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১১টায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিএসএস এবং লেপ্রসি মিশনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ স মোঃ মাহবুবুল আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডা. মোঃ ইউনুস আলী। বিশেষ অতিথি ছিলেন এমবিডিসি পরিচালক ডা. জাহাঙ্গীর কবির ও সিএসএস এর স্বাস্থ্য পরিচালক সাজ্জাদুর রহিম পান্থ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন প্রোগ্রাম ম্যানেজার ডা. মোঃ শফিকুল ইসলাম, রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার পাল, ডা. সুদীপ্ত, ডা. মেহেরুল রেজওয়ান অমি, সিএসএস এর প্রজেক্ট অফিসার মো: খালেকুজ্জামান, নাগরিক টেলিভিশনের সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জী, সাংবাদিক এস কে মাসুদুর রহমান প্রমুখ।

বক্তারা ২০৩০ সালের মধ্যে কুষ্ঠমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, রামপাল উপজেলায় একজন কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্য এবং আশেপাশের লোকজনকে ১ ডোজ রিফামপিসিন ক্যাপসুল খাওয়াতে হবে। নিয়ম মেনে ঔষধ সেবনের মাধ্যমে অনেকাংশে কুষ্ঠ রোগ প্রতিরোধ করা সম্ভব।

তারা আরো বলেন, কুষ্ঠ সম্পর্কে জনগণকে সঠিক তথ্য দিতে হবে। কুষ্ঠ রোগীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের পাশাপাশি সাহস যোগাতে হবে।

একই সাথে কুসংস্কার দূর করার পরামর্শ দেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৩

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৪

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৫

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

৭

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

৮

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

৯

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১০

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১১

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১২

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৫

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

১৬

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

১৭

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

১৮

সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৯

মধ্যরাতে তিনবার ভূমিকম্পের পর ফের কাঁপলো দেশ

২০