বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ এপ্রিল ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটক, ২ অপহৃত জেলে উদ্ধার

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট): সুন্দরবনে পৃথক দুটি সফল অভিযানে দুর্ধর্ষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা ২ জেলেকে জীবিত উদ্ধার এবং অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বিসিজিএস তৌফিক এর নির্বাহী কর্মকর্তা লে. আশিকুল ইসলাম ইমন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনে বনদস্যু নির্মূলে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড শুরু করেছে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় অপারেশন ম্যানগ্রোভ শিল্ড এর আওতায় সুন্দরবনের বিভিন্ন স্থানে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা একটি মাছ ধরার নৌকাসহ ২ জন জেলেকে জীবিত উদ্ধার এবং দয়াল বাহিনীর ১ জন সক্রিয় সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়।

গত বুধবার (১৫ এপ্রিল) মোংলা থানাধীন জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খালে মাছ ধরার সময় ওই ২ জেলে অপহৃত হন। ডাকাতরা তাদের জিম্মি রেখে মুক্তিপণের উদ্দেশ্যে নির্যাতন চালায়।

পরবর্তীতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক মুর্তি খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কাঠের নৌকাসহ ২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে দয়াল বাহিনী শ্যামনগর থানাধীন হোগলডরা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দয়াল বাহিনীর একজন সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম তরিকুল (৩৫)। তিনি খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি দয়াল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

আটক ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!