বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
৩ জুন ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

সুলতান শাহাজান, শ্যামনগর: শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলার আটুলিয়া ইউনিয়নের কাছারিব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের উত্তর গুমানতলী গ্রামের আবুল বাসার গাজীর ছেলে মোঃ ইব্রাহিম (২৮) ও আটুলিয়া এলাকার আব্দুল মাজেদ সরদারের ছেলে আব্দুর রহিম (৩০)।

শ্যামনগর থানা পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন পরস্পর যোগসাজশে ইয়াবা ও গাঁজাসহ অবৈধ মাদকদ্রব্য কাছারিব্রিজ ও নওয়াবেঁকীসহ আশপাশের এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করতেন। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ইব্রাহিম ও আব্দুর রহিমকে ৩০ পিস ইয়াবা ও ৮০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

১০

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

১১

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

১২

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১৩

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১৫

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৬

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৭

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

১৯

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705