বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ জুন ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্লেনটি আছড়ে পড়ে মেডিকেল কলেজের হোস্টেলে, বহু শিক্ষার্থী নি-হ-তে-র শ-ঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়াল দেয়ার পাঁচ মিনিট যেতে না যেতেই প্লেনটি আছড়ে পড়ে লোকালয়ে। বিমানবন্দর থেকে বেশি দূর যেতে পারেনি এটি।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২৩০ যাত্রী ও ১২ জন ক্রুসহ প্লেনটি ভেঙে পড়ে মেঘানি নগর এলাকায় একটি মেডিকেল কলেজের হোস্টেলের ওপর। এতে হোস্টেলের ভবনও চূর্ণবিচূর্ণ হয়ে যায়। যে কারণে দুর্ঘটনার সময়ে যারা ওই হোস্টেলে অবস্থান করছিলেন, সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন সূত্র বলছে, আহমেদাবাদ সিভিল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা থাকতেন ওই হোস্টেলের। প্রায় ৫০ জন ইন্টার্ন থাকতেন সেখানে। ওই ভবনের পাশের একটি বিল্ডিংয়ে থাকেন রেসিডেন্ট চিকিৎসকেরা। তারা সকলেই অহমদাবাদের সিভিল হাসপাতালে কর্মরত। তবে ওই হোস্টেলসহ সেখানের হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্য জানা যায়নি।

অসমর্থিত একটি সূত্র বলছে, ১৫ জন চিকিৎসক আহত হয়েছেন।

আহমেদাবাদের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী প্লেনটি চিকিৎসকদের একটি হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছে। পুলিশ, দমকল কর্মী এবং অন্যান্য সংস্থার কর্মীরা অল্পক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যান। উদ্ধারতৎপরতা চলমান রয়েছে।

এ দুর্ঘটনায় অনেক তরুণের প্রাণ হারিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। নিহতরা ওই হোস্টেলের শিক্ষার্থী কি না তা স্পষ্ট করেননি তিনি। ওই কর্মকর্তা বলেন, ‘আহমেদাবাদের ইতিহাসে এটি অন্যতম একটি কালো দিন। আমরা এত তরুণের মৃত্যুতে শোক প্রকাশ করছি। ’

এয়ার ইন্ডিয়ার ১৭১ নম্বরের প্লেনটি আজ দুপুর ১টা ১০ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরে উদ্দেশে রওনা দিয়েছিল সেটি। ওড়ার কিছুক্ষণের মধ্যেই লোকালয়ের মাঝে প্লেনটি ভেঙে পড়ে। দূর থেকে আগুন এবং কালো ধোঁয়া দেখা যায়। ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়।

কী কারণে প্লেনটি ওড়ার কিছু সময় পরই আছড়ে পড়ে বিধ্বস্ত হলো, তা এখনও স্পষ্ট নয়।

ভারতের বেসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, প্লেনটিতে মোট ২৪২ জন ছিলেন। তাদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য।

সরকারি সূত্র বলছে, দুর্ঘটনাকবলিত প্লেনেটি বোয়িং সংস্থার বি-৭৮৭ ড্রিমলাইনার ছিল। ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডিয়ান নাগরিক এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন। বিমানের দুই পাইলটের নাম ক্যাপ্টেন সুমিত সবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর।

ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, প্লেনটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল একজন এলটিসি ছিলেন। তার ৮২০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। কো-পাইলটের ১১০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল।

এলটিসির অর্থ হল লাইন ট্রেনিং ক্যাপ্টেন, অর্থাৎ তিনি অন্য পাইলটদের প্রশিক্ষণ দিতেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!