বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ জুন ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক লাখ শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ

ডেস্ক রিপোর্ট: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে বিশাল পরিসরে শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এক লাখ ৮২২টি এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সোমবার (১৬ জুন) এনটিআরসিএ সদস্য মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হবে ২২ জুন থেকে, চলবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ১৩ জুলাই পর্যন্ত।

স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদরাসায় ৫৩ হাজার ৫০১টি, এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় ১ হাজার ১১০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

প্রার্থীরা সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠানে পছন্দক্রম দিতে পারবেন। আবেদন ফি এক হাজার টাকা, যা টেলিটক ও এনটিআরসিএর ওয়েবসাইট থেকে জমা দেওয়া যাবে।

বয়স ও নিবন্ধনের সনদসংক্রান্ত নিয়মে বলা হয়েছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ ৪ জুন ২০২৫–এর হিসাবে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। নিবন্ধন সনদের মেয়াদও ৪ জুন থেকে তিন বছর হিসেব করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুয়া বা মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে সুপারিশ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগ না দেয়, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হবে এবং ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি বাতিল করার পদক্ষেপ নেওয়া হবে।

তবে, শূন্যপদের চাহিদা স্থানীয় শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সংগৃহীত হওয়ায় চাহিদাজনিত ভুলের দায় এনটিআরসিএ নেবে না বলেও জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

কাজী নজরুল ইসলামের সমাধিতে রিজভীর শ্রদ্ধা

এমবাপ্পের জাদুকরী হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

নির্যাতন থামছেই না, ‘রাগ করতে করতে ক্লান্ত’ পাকিস্তানি তারকারা

জানা গেল কবে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

১০

‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

১১

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

১২

‘ঈদে মিলাদুন্নবী শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ’

১৩

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

১৪

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

১৫

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বসবাসরত প্রায় ৭০০ পরিবারের উচ্ছেদের নির্দেশ

১৬

কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

১৭

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেভাবে

১৮

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১৯

সবুজ শ্যামনগর গড়তে তরুণদের উদ্যোগে বৃক্ষ বিতরণ

২০
error: Content is protected !!