বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ জুন ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশ খেলবে অন্তত ৭ ম্যাচ

স্পোর্টস ডেস্ক: আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা উঠছে ভারতে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপের। নারী ক্রিকেটের এই মেগা আসরের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। তাই গ্রুপ পর্বে সাতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো। বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ২ অক্টোবর। এই ম্যাচটি হবে কলম্বোতে। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় এই আসরে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে।

এরপর ৭ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, ভেন্যু গুয়াহাটি। ১০ অক্টোবর বাংলাদেশের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ভেন্যু ভাইজাগ।

একই ভেন্যুতে নিগার সুলতানা জ্যোতির দল নিজেদের চতুর্থ ও পঞ্চম ম্যাচ খেলবে ১৩ ও ১৬ অক্টোবর। প্রতিপক্ষ যথাক্রমে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ষষ্ঠ ম্যাচ খেলতে আবারো শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। কলম্বোতে ২০ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জ্যোতির দল।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৬ অক্টোবর, প্রতিপক্ষ ভারত। এই ম্যাচটি হবে বেঙ্গালুরুতে।

২৯ এবং ৩০ অক্টোবর আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ হবে। ভেন্যু গুয়াহাটি এবং বেঙ্গালুরু। ২ নভেম্বর ফাইনাল হবে বেঙ্গালুরুতে। তবে পাকিস্তান সেমি ফাইনাল ও ফাইনাল খেললে ম্যাচ হবে কলম্বোতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

২

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

৩

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

৪

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

৫

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৬

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৭

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৮

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৯

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১০

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

১১

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

১২

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৩

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৪

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১৫

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৬

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৭

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৮

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০