বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জুন ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: প্রতিশ্রুতি অনুযায়ী ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা সংসদ।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংগঠনের জেলা শাখার উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার অন্যতম সংগঠক আবু হাসান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আরাফাত হোসেন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, সদস্য সচিব সুহাইল মাহাদিন সাদী, মুখ্য সংগঠক আল শাহরিয়ার, মো: চঞ্চল, আলিফ হোসেন, ফারুক হোসেন, আবু হাসান, আব্দুল আজিজ, মুনিয়া আক্তার, আব্দুর রহমান, নাহিদ হাসান, রত্না, রাশেদ হোসেন, জাহাঙ্গীর প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল। কিন্তু সময়সীমা প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ছে না।

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ছিল জুলাই ঘোষণাপত্র, বিচার এবং নির্বাচন প্রক্রিয়ায় দৃশ্যমান সংস্কার। কিন্তু বর্তমান সরকার এখনো এসব বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

লিখিত বক্তব্যে আবু হাসান আরো বলেন, আমরা আশা করি সরকার দ্রুততম সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান ও বিচার শেষ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

১০

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১২

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১৪

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৫

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১৬

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৭

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৮

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৯

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

২০