বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জুন ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবহেলায় নবজাতকের মৃত্যু, কৃষ্ণনগরের বন্ধন হাসপাতাল বন্ধ ঘোষণা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে অবস্থিত বন্ধন হাসপাতালে চিকিৎসায় চরম অবহেলার কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ প্রমাণিত হওয়ায় হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন।

সিভিল সার্জনের কার্যালয়ের এ সংক্রান্ত এক চিঠিতে জানানো হয়, চিকিৎসকের অনুপস্থিতি এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর অভাবে নবজাতকের মৃত্যু ঘটেছে—এমন একটি অভিযোগের ভিত্তিতে গত ৪ জুন গঠিত তদন্ত কমিটি সরেজমিনে হাসপাতালটি পরিদর্শন করে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, রামনগর গ্রামের মোস্তাকিম বিল্লার স্ত্রী মনিরা পারভীন গত ২৪ মে বিকেল ৪টায় প্রসব ব্যথা নিয়ে বন্ধন হাসপাতালে ভর্তি হন। তবে দীর্ঘ সময় সেখানে কোনো রেজিস্টার্ড চিকিৎসক বা প্রশিক্ষিত নার্স উপস্থিত ছিলেন না।

প্রসূতির অবস্থার অবনতি সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করতে ব্যর্থ হয়। দীর্ঘসময় প্রসব বিলম্ব ও বাধার কারণে নবজাতকের শ্বাসরোধজনিত মৃত্যু ঘটে। তদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়— “Asphyxia due to prolonged/obstructed labour.”

ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৬ জুন সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, হাসপাতালের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় চিকিৎসক ও লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। তারা দ্রুত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!