বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২ জুলাই ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসর

ডেস্ক রিপোর্ট: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে। তাঁরা হলেন সদস্য (কর গোয়েন্দা ও তদন্ত) মো. আলমগীর হোসেন, সদস্য (কাস্টমস নীতি) হোসেন আহমদ, সদস্য (ভ্যাট নীতি) ড. মো. আবদুর রউফ ও আয়কর কমিশনার (চলতি দায়িত্ব) মো. শব্বির আহমদ।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

তাঁদের অবসরে পাঠানোর আদেশে বলা হয়েছে, তাঁদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে, সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

আগের দিন গতকাল মঙ্গলবার চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। এনবিআরের কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টম হাউস তালাবদ্ধ রাখায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা সেই প্রজ্ঞাপনে সরকারের ‘নির্দেশনা অমান্য করে’ কাস্টম হাউস বন্ধ রাখায় জাকির হোসেনের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।

আন্দোলন করার কারণেই ‘অন্যায়ভাবে’ কর্মকর্তাদের শাস্তি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন এনবিআর কর্মকর্তারা। এ বিষয়ে একজন যুগ্ম কমিশনার আজকের পত্রিকাকে বলেন, এটা বলার অপেক্ষা রাখে না যে, হিংসাত্মকভাবে শাস্তি দেওয়া হচ্ছে। যাঁদের দেওয়া হলো, তাঁদের সততা লেভেলেও ক্রাইসিস নেই। তাহলে কী জন্য তাঁদের নিয়ে এগুলো করা হচ্ছে?

তিনি বলেন, ‘অর্থ উপদেষ্টা বললেন, কাজে যাও। বিজনেস কমিউনিটির মধ্যস্থতায় আমরা কাজে ফিরে এলাম। এনবিআর চেয়ারম্যান বললেন, সবাই মিলে কাজ করব। তারপরও এ রকম হলে কাজের পরিবেশটা কোথায়?’

একজন অতিরিক্ত কমিশনার বলেন, ‘স্তম্ভিত হয়ে গেছি। সরকার আমাদের ন্যায়সংগত দাবির কথা শুনল না। ছোটবেলায় শিক্ষকেরা কিছু না শুনে মার দিয়ে দিতেন। মার খেয়ে তো কিছু করার থাকত না। কারণ, শিক্ষক মেরেছেন। ফলে আমরা তো আর সরকারকে কিছু বলতে পারব না। তবে এটা সরকারের সঠিক সিদ্ধান্ত নয়।’

অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই গত ১২ মে মধ্যরাতে এনবিআর দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। সেটি বাতিলের দাবিতে আন্দোলনে নামেন এনবিআরের কর্মীরা। আন্দোলনের মধ্যে ২২ অধ্যাদেশ বাস্তবায়নে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনার কথা জানায় সরকার। এরপর কাজে যোগ দিলেও রাজস্ব খাতের সংস্কারে এনবিআর কর্মকর্তাদের উপেক্ষা ও অসহযোগিতা করার অভিযোগে আন্দোলনকারীরা চেয়ারম্যানের অপসারণের দাবিতে অটল থাকেন। আন্দোলন তীব্র করতে গত শনি ও রোববার পালন করা হয় ‘কমপ্লিট শাটডাউন’। এতে সব কর অঞ্চল, কাস্টম হাউস ও ভ্যাট কমিশনারেটের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এই পরিস্থিতিতে গত সোমবার সরকার এনবিআরের সব শ্রেণির চাকরিকে ‘অত্যাবশ্যক’ সেবা ঘোষণা করে। একই দিনে এনবিআরের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া ছয় কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও আর্থিক অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় দুদক। এতে কর্মকর্তারা আন্দোলন থেকে সরে আসেন। ওই দিন সন্ধ্যায় শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত জানান তাঁরা।

সে সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছিলেন, কাজ করলে সমস্যা হবে না। আর পরদিন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান সাংবাদিকদের সামনে সবাইকে সবকিছু ভুলে রাজস্ব আহরণে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এসব বিষয়ে জানতে মোবাইলে কল করা হলে উত্তর না দিয়ে কেটে দেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১০

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১১

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১২

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৩

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৪

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

১৫

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

১৬

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৭

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

১৮

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

১৯

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

২০
error: Content is protected !!