বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ জুলাই ২০২৫, ৯:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারত থেকে ৩ সন্তানকে নিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় নারী আটক

সুলতান শাহাজান, শ্যামনগর: ভারত থেকে সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ফেরার পথে তিন শিশুসহ চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৪ জুলাই) ভোরে উপজেলার উত্তর কৈখালী এলাকা দিয়ে দেশে প্রবেশের সময় আটক হন তারা। পরে সন্ধ্যা ৭টার দিকে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার মাহমুদপুর গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী সাজিদা খাতুন (৩৫), তার তিন ছেলে যথাক্রমে সাইফুল ইসলাম (১৭), পরান ইসলাম (১২) ও ছোট (০৫)।

বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের পরানপুর বিওপির হাবিলদার আকরাম হোসেন বলেন, ভোর রাত ৩টার দিকে পরানপুর বিওপি থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে ভারত-বাংলাদেশের মাঝ দিয়ে বয়ে যাওয়া কালিন্দী নদী দিয়ে চার বাংলাদেশি অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করেন। এসময় টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে তাদের আটক করেন। পরে শুক্রবার রাতে শ্যামনগর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

আটক সাজিদা খাতুনের সঙ্গে কথা বলে জানা গেছে, জীবিকার তাগিদে দালালদের সহায়তায় তার স্বামী রেজাউল করিমসহ তারা চার-পাঁচ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর থেকে তারা সেখানে অবস্থান করছিলেন। সেখানে বসবাসকালীন সময়ে তার (সাজিদার) স্বামী রেজাউল করিম মৃত্যুবরণ করেন। এরপর থেকে সেখানে তাদের সংসার চালানো কষ্টসাধ্য হওয়ায় তারা পুনরায় ভারতীয় দালালের মাধ্যমে নদী পার হয়ে বাংলাদেশে ফিরছিলেন। ফেরার পথে কালিন্দী নদী থেকে ভোর রাতে বিজিবি তাদের আটক করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা বলেন, বিজিবির হাতে আটক চার ব্যক্তির পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!