বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৩ জুলাই ২০২৫, ৪:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনা-পাইকগাছা-কয়রা রুটে হঠাৎ বাস চলাচল বন্ধ, দুর্ভোগে মানুষ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা-পাইকগাছা-কয়রা সড়কের বেহাল অবস্থার কারণে পূর্ব ঘোষণা ছাড়াই যান চলাচল বন্ধ করে দিয়েছে বাস ও ট্রাক শ্রমিকরা।

শনিবার গভীর রাতে কপিলমুনির ফকিরবাসা মোড় ও তালা থানার পাশের রাস্তায় একটি ট্রাক আটকে গেলে ভোর থেকেই সব ধরনের বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়।

এতে রবিবার (১৩ জুলাই) সকাল থেকে শত শত মানুষ পাইকগাছা বাসস্ট্যান্ডে এসে চরম ভোগান্তিতে পড়েন। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে মোটরসাইকেল ভাড়া করে গন্তব্যে রওনা দিতে বাধ্য হচ্ছেন।

খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির তথ্য অনুযায়ী, খুলনা-পাইকগাছা রুটে প্রতি ১২ মিনিটে একটি করে বাস ছেড়ে যায়। দৈনিক ১২০টি বাস এই রুটে চলাচল করে এবং ৭০টির মতো বাস ঢাকাগামী। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না, ফলে বাস চালানোও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

মনিরুল হুদা জানান, আমার খুলনা কোর্টে জরুরি কাজ ছিল। কিন্তু বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছি। পকেটে টাকা কম থাকায় মোটরসাইকেলে যেতে পারছি না।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া সুলতানা বলেন, জরুরি কাজে বাড়ি এসেছিলাম। এখন বাস না থাকায় ফেরার উপায় নেই।

কপিলমুনির স্থানীয় সাংবাদিক মিন্টু অধিকারী জানান, ফকিরবাসা মোড়, গোলাবাটী মোড়, মুচির পুকুর মোড়—এই তিনটি স্থানের রাস্তা সবচেয়ে খারাপ। রবিবার সকাল থেকে বহু যাত্রী কাউন্টার থেকে ফিরে গেছেন। ভোগান্তি এখন চরমে।

বাসচালক আবু বক্কর বলেন, রাস্তাগুলোর এমন দশায় গাড়ি চালানো খুব ঝুঁকিপূর্ণ। যাত্রীরাও বিপদে পড়ছেন।

বাস মালিক সমিতির সহ-সভাপতি অমরেশ কুমার মন্ডল জানান, আঠারো মাইল থেকে পাইকগাছা পর্যন্ত অন্তত ছয়টি স্থানে রাস্তার অবস্থা খুবই খারাপ। তালা থানা-ব্রিজ মোড়, কপিলমুনি ফকিরবাসা, গোলাবাটী ও মুচির পুকুর মোড়ের অবস্থা সবচেয়ে নাজুক।

মালিক সমিতির পক্ষ থেকে কিছু জায়গায় ইট-বালু ফেলে সাময়িক মেরামতের চেষ্টা চলছে।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, তালা থানার পাশে মাল বোঝাই একটি ট্রাক নষ্ট হয়ে রাস্তার মাঝখানে আটকে আছে। ফলে যান চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক বলেন, ভাঙা সড়কে মেরামতের কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০