বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জুলাই ২০২৫, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নাগরিকতা প্রকল্পের অবহিতকরণ সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জনগণের অন্তর্ভুক্তি, জবাবদিহিতা বৃদ্ধি, মানবাধিকার চর্চা জোরদারে নারী, যুবক এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সম্পৃক্ততা বৃদ্ধি বিষয়ক নাগরিকতা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারে স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক।

নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার আজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মো.মফিজুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো.লুৎফর রহমান, বৈকারী ইউপি প্রশাসনিক কর্মকর্তা মনতোষ কুমার সাধু, শিবপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো.রফিকুল ইসলাম, সিডাের নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, গণফোরামের জেলা সভাপতি আলীনুর খান বাবুল, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, স্বপন কুমার সানা, আনিসুর রহমান, অশোক পাল, এ কে এম আবু জাফর সিদ্দিক।

সুইজারল্যান্ড ও গ্লোবাল কানাডা এবং জিএফএ কনসাল্টেন্ট গ্রুপের আওতায় সিভিল এনগেজমেন্ট ফান্ডের মাধ্যমে নাগরিকতা প্রকল্পটি আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী, বাঁশদহা, শিবপুর, ভোমরা ইউনিয়নে বাস্তবায়িত হবে। আইন ও সালিশ কেন্দ্র এর সহায়তায় সাতক্ষীরার স্থানীয় মানবাধিকার সংগঠন স্বদেশ সরাসরি বাস্তবায়ন কাছে যুক্ত থাকবে।

সভায় বক্তারা বলেন, নাগরিকতা প্রকল্পে প্রত্যক্ষভাবে ২৩ হাজার এবং পরোক্ষভাবে ৬ লক্ষ জনগোষ্ঠীকে লক্ষ্যভুক্ত করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে নারী, যুব, সুশীল সমাজ প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রকল্পটিতে এসডিজি লক্ষ্য ৫ ও ১৬ এর অভিষ্ঠ লক্ষ্য অর্জনে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন, অ্যাড.নাজমুন নাহার ঝুমুর, ব্রেকিং দ্য সাইলেন্সের মো.আব্দুল মান্নান, ওসিসির প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, উত্তরণের প্রোজেক্ট কো-অর্ডিনেটর শেখ মোহাম্মদ আলী ও দলিত পরিষদের গৌরপদ দাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!