বাংলাদেশ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ আগস্ট ২০২৫, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে অগ্নিকাণ্ড, শিশুসহ আহত ৭

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর মাছ বাজারসংলগ্ন একটি ভবনে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এক মাছ ব্যবসায়ীর গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় ভাড়াটিয়ারা আটকা পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে কয়েক লাখ টাকার মালামাল।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাছ ব্যবসায়ী মাহাবুর রহমানের বাড়ির নিচ তলায় ককসিট ও প্লাস্টিকের ক্যারেটের গোডাউনে মাছ শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা ভাড়াটিয়ারা আটকা পড়েন।

খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সবুজ শেখ (৪২), তার স্ত্রী ঝুমুর বেগম (৩৮), সন্তান তাসনিয়া (৯), তাসফিয়া (২ বছর ৬ মাস), রবিউল শেখ (২০), রমজান শেখ (১৩) এবং আব্বাস উদ্দিন (৩৯) অগ্নিদগ্ধ হয়ে আহত হন। তাদের সবার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া ও চরনাজিম উদ্দিন এলাকায়। আহতদের হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশে দগ্ধ ক্ষত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিকদের ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে গোডাউনে থাকা ককসেট ও প্লাস্টিকের ক্যারেট পুড়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের হস্তক্ষেপ চাইলেন নারী

কেশবপুরে পরিবহন কাউন্টারগুলোতে নেই শৌচাগার, দুর্ভোগে যাত্রীরা

হাবিবুল ইসলাম হাবিবকে রেড ক্রিসেন্ট সোসাইটির ফুলেল শুভেচ্ছা

অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ডের দিনে বাংলাদেশের লক্ষ্য ১৯২

বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

মার্কিন হামলায় ২ ভারতীয় নাবিক নিহত, নিখোঁজ ১

কনটেন্ট ক্রিয়েটর-ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

১০

৫৫ বছরে বাজেট বেড়েছে বহুগুণ, মানুষের জীবন বদলেছে কতটা?

১১

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

১২

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য

১৩

বিজিবি-বিএসএফ বৈঠক: ‘পুশ ইন’ নিয়ে অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ ও ভারত

১৪

দেশে মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার

১৫

দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ

১৬

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা ‘ধাওয়া খেয়ে’ আশ্রয় নিলেন থানায়

১৭

দেবহাটায় অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

কালিগঞ্জে গাঁজাসহ দুই যুবক আটক

১৯

কেশবপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

২০