বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ আগস্ট ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সময় মতো স্কুলে আসেন না পদ্মপুকুরের শিক্ষকরা

এম জুবায়ের মাহমুদ: সময় সকাল ৯ বেজে ২২ মিনিট। ছাত্রছাত্রীরা স্কুল ভবনের বারান্দায় ব্যাগ নিয়ে অপেক্ষায় দাড়িয়ে, শ্রেণীকক্ষে ঝুলছে তালা। সংশ্লিষ্টরা এসে তালা খুললে শ্রেণীকক্ষে প্রবেশ করবে তারা। কিন্তু তাদের অপেক্ষা কখন শেষ হবে, তা জানে না কেউ। কখনো সকাল ১০টা, আবার কখনো তারপরও পরে শ্রেণীকক্ষে প্রবেশ করতে হয় তাদের।

সাতক্ষীরার শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের ১০৯নং দক্ষিণ খুটিখাটা সরকারি প্রথমিক বিদ্যালয়ের দৈনন্দিন চিত্র এটি।

স্কুলটিতে ৪ জন শিক্ষকের একজন ছুটিতে।

এছাড়া প্রধান শিক্ষক পরিমল কুমার, সহকারী শিক্ষক পবিত্র কুমার, সহকারী শিক্ষিকা হোসনেয়ারা খাতুন কর্তব্যরত থাকলেও সময় মতো স্কুলে আসেন না কেউ।

সোমবার (১৮ আগস্ট) সরজমিনে গিয়ে এসব চিত্র দেখা যায়।

একইভাবে চলছে ১১৪নং বাইনতলা সরকারি প্রথমিক বিদ্যালয়। শিক্ষর্থীরা উপস্থিত কিন্তু প্রধান শিক্ষক শহিনুর রহমান ও সহকারী আশিকুর রহমান নেই। তারা দেরিতে আসেন বলে জানিয়ে দেওয়া হয় স্কুলে থাকা দুইজন শিক্ষকের পক্ষ থেকে।

পাশের এলাকার ৪৫নং খুটিখাটা সরকারি প্রথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা উপস্থিত। তাদের সাথে কয়েকজন অভিভাবকও রয়েছে। কিন্তু প্রধান শিক্ষক সুকেন্দ্রনাথ ও একজন সহকারী শিক্ষক নেই।

বেলা ১১টায় গিয়ে ৬৭নং চর চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক আব্দুল হাকিম এখনো আসেননি। তার বিষয়ে শুনতেই মুখে কুলুপ আটেন অন্য শিক্ষক শিক্ষিকারা।

স্থানীয় আব্দুল জলিল জানান, তিনি কোনদিন আসেন বেলা ১২টায় আবার কোন দিন ১টায়। তাকে কখনো সময় মতো স্কুলে আসতে দেখিনি।

খুটিখাটা এলাকার আব্দুল কাদের জানান, শিক্ষকরা প্রতিদিন দেরি করে আসে। তাদের বললে তারা বলে আমাদের বিষয়ে আমাদের অফিস বুঝবে, আপনাকে কেন বলবো।

চর চন্ডিপুর গ্রামের আবু বাক্কার জানান, শিক্ষকরা সময়মতো কেউ আসে না।

এ বিষয়ে সহকারী প্রথমিক শিক্ষা অফিসার হুমায়ন কবির জানান, এমন ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

২

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

৩

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

৫

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

৬

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

৭

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

৮

সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৯

মধ্যরাতে তিনবার ভূমিকম্পের পর ফের কাঁপলো দেশ

১০

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

১২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

১৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

১৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

১৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

১৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

১৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

১৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

২০