বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ আগস্ট ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে মুক্তিযোদ্ধার পরিবারের সবাইকে অচেতন করে ১১ লাখ টাকার মালামাল চুরি

ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দার গাইন ও তার পরিবারের সদস্যদের অচেতন করে নগদ অর্থসহ ১১ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দিবাগত রাতে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অচেতন হয়ে পড়া ওই পরিবারের সদস্যদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আব্দার গাইনের নাতী কানিজ ফাতেমা মিম সাংবাদিকদের জানান, গত রাতে খাওয়ার পর দাদা, দাদী, চাচা, চাচী ও আমি যে যার মতো ঘুমিয়ে পড়ি। রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে দেখি আমাদের বারান্দার গ্রিল খোলা। ঘরের ভেতর সব উল্টোপাল্টা দেখে দাদা-দাদী ও চাচা-চাচীকে বার বার ডাকার পরও তারা না ওঠায় বুঝতে পারি তাদের অচেতন করা হয়েছে। সকালে স্থানীয়দের সহায়তায় আমার দাদী কোহিনুর বেগম (৬০), চাচা মনিরুল ইসলাম ও চাচী আসমা খাতুনকে অচেতন অবস্থায় উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আব্দার গাইনের মেয়ে পুতুল ও মিম জানান, চোরেরা ঘরের আলমারি ভেঙে নগদ ৯৫ হাজার টাকা ও স্বর্ণের রুলি, চেইন, নেকলেস, ঝুমকাসহ অন্যান্য প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির পিছনের আম গাছ দিযে ছাদে উঠে চোরেরা ঘরের ভেতর প্রবেশ করে চেতনা নাশক স্প্রে করে। এতে সবাই অচেতন হয়ে পড়ে। তবে, মিমের ঘরে ঢুকতে না পারায় সে রক্ষা পেয়েছে।

এ ব্যাপারে আশাশুনি থানা অফিসার ইনচার্জ সামছুল আরেফিন জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, একই বাড়ি থেকে ২০২৩ সালের ডিসেম্বর মাসে ৬টি গরু চুরি হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১০

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১১

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১২

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৪

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৬

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৭

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৮

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!