The Editors
২৯ আগস্ট ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১ সেপ্টেম্বর উন্মুক্ত হবে সুন্দরবন, জাল ও নৌকা মেরামতে ব্যস্ত জেলেরা

বিলাল হোসেন: জাল নৌকা ও পর্যটকবাহী ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার শ্যামনগর উপকূলের জেলে-বাওয়ালী ও পর্যটন ব্যবসায়ীরা। ৩ মাস প্রবেশ নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর সকলের জন্য উন্মুক্ত হবে সুন্দরবন। তাই যেন দম ছাড়ার ফুসরত নেই তাদের।

বুড়িগোয়ালিনীর ট্রলার মালিক নূর ইসলাম বলেন, ট্রলার দীর্ঘদিন পড়ে থাকার কারণে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এজন্য সমিতি থেকে ঋণ নিয়ে মেরামত করছি।

তিনি আরো বলেন, এ ৩ মাস সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষেধাজ্ঞা না দিলে আমাদের ঋণের বোঝা টানতে হতো না। পাস ছাড়ার পর যে টাকা আয় করবো, তা দিয়ে সমিতির ঋণের টাকা শোধ করতে হবে। ঋণ শোধ করে পরিবার চালাতে বেশ চাপ সৃষ্টি হবে।

দাতিনখালির জেলে জাহাঙ্গীর সানা জানান, সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ বন্ধ থাকায় গত তিন মাস বেশ কষ্টে কেটেছে। সুদ করে টাকা নিয়ে সংসার চালাতে হয়েছে। এখন তাই পরিশোধের পালা।

একাধিক জেলে বলেন, সুন্দরবনের ১০০ ভাগের ৫২ ভাগ অভয়ারণ্য। খোলা আছে আছে ৪৮ ভাগ। ৬০ ভাগ উন্মুক্ত করেতে হবে। কারণ সুন্দরবনের যে জায়গাগুলো উন্মুক্ত সেখানে দুই থেকে তিন হাজার জেলে মাছ ও কাঁকড়া আহরণ করে। এজন্য চালান উঠানো দায় হয়ে যায়।

জেলেদের বলেন, ৩ মাস সুন্দরবনে প্রবেশ বন্ধ থাকে। কিন্তু এসময় অসাধু জেলেরা বিষ দিয়ে মাছ শিকার এবং ফাঁদ পেতে হরিণ শিকার করে। যার বেশির ভাগই অভয়ারণ্যে ঘটে থাকে। কিন্তু বনবিভাগ দেখেও না দেখার ভান করে।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, বনবিভাগ থেকে আগামী ১ সেপ্টেম্বর হতে পাস দেওয়া হবে, পাস নিয়ে জেলে বাওয়ালী ও পর্যটকরা ট্রলার নিয়ে সুন্দরবনের প্রবেশ করতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা, তালিকায় আছেন যারা

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

৬৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গোপাল গ্রেফতার

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ

সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা

পাইকগাছায় ২০,৫৪০ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মুহাম্মদ

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

১০

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

১১

মার্কিন চুক্তি জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি: দেবপ্রিয়

১২

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

১৩

দলীয় পরিচয় মুখ্য নয়, ছাত্রলীগও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

১৪

দেবহাটায় মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৫

দেবহাটায় ওপিডিসমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

১৬

ফের বাড়লো গ্যাসের দাম

১৭

কয়রায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন নিয়ে সমন্বয় সভা

১৮

এক মাসেও উন্মোচন হয়নি পুলিশ কর্মকর্তার মায়ের হত্যাকাণ্ডের রহস্য

১৯

ভালুকা চাঁদপুর বাজারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর 

২০