বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে পুলিশে যুক্ত হচ্ছে আরও ৪০০০ এএসআই : আইজিপি

ডেস্ক রিপোর্ট: পুলিশে যুক্ত হচ্ছেন আরও ৪ হাজার এএসআই । নির্বাচনের আগে নতুন করে নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে তাদের যুক্ত করা হবে। বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠকের পর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

আইজিপি বলেন, নতুন এএসআইয়ের অর্ধেক সরাসরি নিয়োগ এবং বাকি অর্ধেক পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।

এর আগে গত ২৮ আগস্ট জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের তালিকা প্রকাশ করেছে পুলিশের সদর দপ্তর। তালিকায় শূন্য পদের সংখ্যা বলা হয়েছে ২০০০। ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন ২০২৫: জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান’ শিরোনামের চিঠিতে বলা হয়েছে, সবচেয়ে বেশি শূন্য পদ ঢাকা জেলায় ১৬৭টি। এরপরই বেশি শূন্য পদ ১০৬টি চট্টগ্রামে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আজ পুলিশের একটি প্রতিনিধিদল এসেছিল, পুলিশ রেগুলেশনের দু-একটি সংশোধনের মাধ্যমে তাদের বড় ধরনের নিয়োগ চলছে। নিয়োগটা যাতে দ্রুত হয়, সে জন্য একসঙ্গে বসে আমরা মিটিং করলাম। আমরা যদি আজকে অর্ডারটা করে দিতে পারি, তাহলে এএসআইসহ অন্যান্য যে নিয়োগ চলছে, সেগুলো দ্রুত হবে।

আইজিপি বাহারুল আলম বলেন, চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক হবে পদোন্নতি এবং বাকি অর্ধেক হবে সরাসরি নিয়োগের মাধ্যমে। সেই বিষয়ে আজকে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসেছিলাম। বিধিতে কিছু সংশোধনের প্রয়োজন ছিল, ওনারা করে দিচ্ছে। এতে আমাদের নিয়োগের পথটা একটু সুগম হলো।’ এটা কি আগামী নির্বাচনকে সামনে রেখে নিয়োগ দেওয়া হচ্ছে, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জি, আপনারা জানেন প্রধান উপদেষ্টা কিছুদিন আগে বেশ কিছু ফোর্সের নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। সেগুলোই আসলে আমরা ওয়ার্কআউট করছি।

জনপ্রশাসন সচিব জানিয়েছেন, পুলিশের একদিকে নিয়োগ, অন্যদিকে ট্রেনিং চলছে। সিপাহি ও আরেকটু ওপরে পর্যন্ত পুলিশ সুপাররাই নিয়োগ করে থাকে। সেগুলো চলছে। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যাতে এ বাহিনী প্রস্তুত হতে পারে, সেটি আমরা গতিশীল করলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!