বাংলাদেশ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শেষ ম্যাচে হারলো মেসিহীন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলেও তাদের শীর্ষে থাকা নিশ্চিত হয়েছিল। ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার শেষ ম্যাচ ছিল ইকুয়েডরের বিপক্ষে। ইনজুরি শঙ্কা থাকায় এই ম্যাচে খেলা থেকে বিরত থাকেন মেসি।

মেসিহীন আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে খেলতে নেমে জয় নিয়ে ফিরতে পারলো না। ইকুয়েডরের কাছে হেরে গেছে ১-০ গোলের ব্যবধানে। বুধবার সকালে ইকুয়েডরের রাজধানী কুইটোয় এস্টাডিও বাঙ্কো পিচিঞ্চায় প্রথমার্ধের যোগ করা সময়ের ১৩ মিনিটে এনার ভ্যালেন্সিয়া পেনাল্টি থেকে গোল করে ইকুয়েডরকে এগিয়ে নেন। ওই গোলটি আর শেষ পর্যন্ত আর্জেন্টাইনরা পরিশোধ করতে পারেনি।

ম্যাচে দুই দলের মধ্যে বলের চেয়ে শারীরিক `খেলাই‘ হয়েছিল বেশি। যে কারণে ৬বার রেফারিকে হলুদ কার্ড বের করতে হয়েছিল। লাল কার্ড দেখেছেন দুই দলের দু‘জন। আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দি ও ইকুয়েডরের মইসেস কেইসেদো।

আকাশি-সাদা জার্সির দল অবশ্য প্রথমার্ধেই বড় ধাক্কাটা খায়। ৩১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অভিজ্ঞ বেনফিকা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ইকুয়েডরের চেলসি মিডফিল্ডার কেইসেদো লাল কার্ড দেখলে ম্যাচে ভারসাম্য আসে। কিন্তু লিওনেল স্কালোনির দল আর ম্যাচে ফিরতে পারেনি।

আর্জেন্টিনা অবশ্য শুরুর একাদশে ম্যাচে বেশ কিছু পরিবর্তন এনেছিল। আগে থেকেই মেসি ছিলেন না। কার্ড জটিলতায় ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো খেলতে পারেননি। হুলিয়ান আলভারেজও ছিলেন না শুরুতে। আর্জেন্টিনা ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শেষ করল।

আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করেছে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে। ইকুয়েডর হলো দ্বিতীয়। তাদের অর্জিত পয়েন্ট ২৯। তিনে রয়েছে কলম্বিয়া, ২৮ পয়েন্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

৫৫ বছরে বাজেট বেড়েছে বহুগুণ, মানুষের জীবন বদলেছে কতটা?

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য

বিজিবি-বিএসএফ বৈঠক: ‘পুশ ইন’ নিয়ে অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ ও ভারত

দেশে মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার

দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা ‘ধাওয়া খেয়ে’ আশ্রয় নিলেন থানায়

দেবহাটায় অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কালিগঞ্জে গাঁজাসহ দুই যুবক আটক

১০

কেশবপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

১১

হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

১২

৩০ বছর পর তোলা হবে সালমান শাহ’র লাশ

১৩

হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি

১৪

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

১৫

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক

১৬

বর্ষার শুভ্র দূত ‌‘চালতা ফুল’ || ‎‎তারিক ইসলাম

১৭

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাইফুল বারী সফু

১৮

তালা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত হলেন এম মফিদুল হক লিটু

১৯

ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ

২০