বাংলাদেশ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১০ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ

ডেস্ক রিপোর্ট: গত সাত মাসে দেশে ৩০টি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মধ্যে ২৯টির উৎপত্তিস্থল ছিল দেশের অভ্যন্তরে। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, দেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চল বর্তমানে সবচেয়ে বেশি ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে।

এদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা, রাজধানী ঢাকার প্রায় ৬ লাখ বহুতল ভবনের মধ্যে প্রায় ৪০ শতাংশই ভূমিকম্পের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে ভূমিকম্প-সহনশীল ভবন নির্মাণ এবং বিদ্যমান ভবনের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

৭ জুন সারা দেশে অনুভূত হয় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, যার উৎপত্তি ছিল ভুটান। এর আগে মে’তে অনুভূত হয় ৩টি ভূমিকম্প। গত বছরের ২১ নভেম্বর থেকে ৭ জুন পর্যন্ত মোট ৩০টি ভূমিকম্পের ২৯টিরই উৎপত্তি বাংলাদেশে। তাই, আতঙ্কে সাধারণ মানুষ।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চল। একশ বছরে দেশে কোনো বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি আরও বেড়েছে, বলছে সংস্থাটি।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক রুবাইয়াৎ কবীর বলেন, বাংলাদেশে ভূমিকম্পের যে প্রবণতা; পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে ঝুঁকি বেশি। দক্ষিণাঞ্চলে ঝুঁকিটা কম। ১০০ বছরের মধ্যে যেহেতু ভূমিকম্প হয়নি, সেহেতু বড় ভূমিকম্পের ঝুঁকি আছে।

ভূমিকম্পের প্রস্তুতিতে ভবন নির্মাণে প্রথম গুরুত্ব দেওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের। পরিসংখ্যান বলছে, ঢাকায় প্রায় ৬ লাখ বহুতল ভবনের ৪০ শতাংশই ঝুঁকিপূর্ণ। ভবন নির্মাণে সতর্ক না হলে ভূমিকম্পে প্রাণহানি বাড়ার শঙ্কা তাদের।

ভূমিকম্প বিশেষজ্ঞ মেহেদী আহমেদ আনসারি বলেন, ১৮৯৭ সালে ৮ মাত্রার একটি ভূমিকম্প ছিল ঢাকা থেকে ২৩০ কিলোমিটির দূরে; সেই ভূমিকম্পে ঢাকাতে প্রায় ১৫ জন মারা যান, একটি কয়েকটি ভবন ভেঙে পড়ে। এখন ঢাকায় মানুষ বেশি, পাকা দালানও বেশি। সেই ভূমিকম্প যদি ঢাকায় আসে, তাহলে হতাহত অনেক বেশি হবে।

ভূমিকম্পের পর গ্যাসের চুলা থেকে আগুন লাগার শঙ্কাও জানান বিশেষজ্ঞরা। নতুন ভবন ভূমিকম্প সহনীয় করা ছাড়াও পুরনো ভবনকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদ করার পরামর্শ তাদের।

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক রাকিব আহসান বলেন, যে বিল্ডিং, যে স্থাপনাগুলো আছে; সেগুলো দুর্বল। সেগুলোকে মজবুতায়ন করতে হবে। সেটা সময়সাপেক্ষ ও খরচসাপেক্ষ ব্যাপার।

ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য

বিজিবি-বিএসএফ বৈঠক: ‘পুশ ইন’ নিয়ে অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ ও ভারত

দেশে মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার

দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা ‘ধাওয়া খেয়ে’ আশ্রয় নিলেন থানায়

দেবহাটায় অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কালিগঞ্জে গাঁজাসহ দুই যুবক আটক

কেশবপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

১০

৩০ বছর পর তোলা হবে সালমান শাহ’র লাশ

১১

হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি

১২

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

১৩

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক

১৪

বর্ষার শুভ্র দূত ‌‘চালতা ফুল’ || ‎‎তারিক ইসলাম

১৫

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাইফুল বারী সফু

১৬

তালা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত হলেন এম মফিদুল হক লিটু

১৭

ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ

১৮

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ

১৯

ট্রাম্প-নেতানিয়াহুর মধ্যপ্রাচ্যের ‘মানচিত্র বদলানোর স্বপ্ন’ এখন স্থায়ী সংকটের পথে

২০