
তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
কমিটিতে পদাধিকার বলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি এবং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক এম মফিদুল হক লিটু সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং ক্রীড়া সংগঠক ও শিক্ষক অলিউল ইসলাম।
গত ৮ জুন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান এই কমিটি অনুমোদন করেন।
মন্তব্য করুন