বাংলাদেশ, রবিবার, ০৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একই মঞ্চে ভার্চুয়ালি যুক্ত তারেক রহমান ও তামিম ইকবাল

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন ‘প্রাণী ও প্রাণের মিলন মেলা’।

মেলায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একই মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রাজনৈতিক নেতৃত্ব ও ক্রীড়া জগতের শীর্ষ তারকার এই যৌথ উপস্থিতি প্রাণীপ্রেমের আয়োজনটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
দিনব্যাপী আয়োজনে ছিল নানা আকর্ষণ—

– পোষা প্রাণীর ফ্রি মেডিকেল চেকআপ
– বৈধ পোষা প্রাণী প্রদর্শনী
– বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক আলোচনা
– পোষা পাখি লালনপালনে বিশেষজ্ঞদের পরামর্শ
– কুকুর, বিড়াল, ঘোড়া ও নানা প্রজাতির পাখির প্রদর্শনী

প্রাণীপ্রেমীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে পুরো মেলা। দর্শনার্থীরা শুধু প্রাণীর যত্ন ও সুরক্ষার বিষয়ে নতুন জ্ঞান অর্জন করেননি, বরং তারেক রহমান ও তামিম ইকবালের উপস্থিতি তাদের অভিজ্ঞতাকে করেছে অনন্য।

তামিম ইকবাল সম্প্রতি আলোচনায় এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণা দিয়ে। তাকে সমর্থন দিচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি।

‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’—এই স্লোগান নিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই মেলা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীপ্রেম জাগাতে এবং প্রাণী সুরক্ষায় জাতীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১১

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১২

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৩

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

১৪

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

১৫

তোফায়েল-মোশাররফ-শফিকসহ ১৬ জনের জন্য সংসদে শোকপ্রস্তাব

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

১৮

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

১৯

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০