বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনের কারণে এবার অমর একুশে বইমেলা শুরু হবে ১৭ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট: অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর। বৃহস্পতিবার বাংলা একাডেমিতে বইমেলার তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলা একাডেমি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিবৃন্দ।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রমজানের পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকায় প্রকাশকেরাও এবারের মেলার তারিখ নিয়ে চিন্তিত ছিলেন। তারা মনে করছেন, ফেব্রুয়ারির পরে গেলে বইমেলার আকর্ষণ কমে যেতে পারে। তাই বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি লিখিত আকারে বইমেলা আয়োজক কর্তৃপক্ষকে চিঠি পাঠায়। এরই পরিপ্রেক্ষিতে আজকের সভায় অমর একুশে বইমেলা ২০২৬ এর তারিখ নির্ধারণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

২

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

৩

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৪

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৫

দেবহাটায় যুবককে হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ফজলুল হক আমিনী

৬

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

৭

আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

৮

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ

৯

হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১০

কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

১১

সংকটে সুন্দরবন ও উপকূলের জীবন-জীবিকা

১২

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের মতবিনিময়

১৩

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

১৪

আমাদের হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি

১৫

দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

১৬

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

১৭

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১৮

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

১৯

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির কমিটি ঘোষণা: সান্টু চৌধুরী সভাপতি, রনজু সম্পাদক

২০