
রাহাত রাজা: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূলীয় জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা।
সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ আয়োজিত উপকূলীয় জনগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ কর্মসূচিতে এমন তাগিদ দেন তারা।
সোমবার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুরে ফ্রেন্ডশিপ আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস। এসময় ফ্রেন্ডশিপের ট্রানজিশনাল ফান্ড এএসডি’র আওতায় মথুরাপুর গ্রামের ৩০টি পরিবারের মাঝে বিতরণ করা হয় ছাগল ও ভেড়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ-এর সহ-সভাপতি এবং নিউ নেশনের বিশেষ প্রতিনিধি গাজী আনোয়ার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাসস ও বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, ফ্রেন্ডশিপের প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান, আঞ্চলিক সমন্বয়ক সাখাওয়াত হোসেন, প্রকল্প কর্মকর্তা আসাদুল হাসান, জামিল খান, হেদায়েত উল্লাহ খান, গ্লোবাল টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি রাহাত রাজা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস বা লবণাক্ততাসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে আর্থিক ক্ষতির মুখে পড়েন উপকূলের বাসিন্দারা। তাই প্রাণিসম্পদ প্রতিপালন হতে পারে উপকূলবাসীর অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার উপায়।
মন্তব্য করুন