বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ১০, ভারতকে দোষারোপ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ভারতকে দোষারোপ করছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এফসি (ফ্রন্টিয়ার কর্পস) সদরদপ্তরের কাছে এই ভয়াবহ বোমা হামলা হয়। এতে অন্তত ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার জানিয়েছেন, নিহত ও আহতদের কোয়েটার সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের পর প্রদেশজুড়ে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, মডেল টাউন থেকে হালি রোডে মোড় নেওয়ার সময় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি বিস্ফোরিত হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান চালায় এবং চার সন্ত্রাসীকে হত্যা করে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এ ধরনের কাপুরুষোচিত হামলা পাকিস্তানি জাতির মনোবল দুর্বল করতে পারবে না। আমরা বেলুচিস্তানকে শান্তিপূর্ণ প্রদেশে রূপান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘ভারত সমর্থিত সন্ত্রাসীরা’ এ হামলার পেছনে রয়েছে। তিনি বলেন, ‘ফিতনা-আল-খাওয়ারিজ ও ভারতের স্বার্থে কাজ করা এ ধরনের উগ্রপন্থিরা পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না।’

ঘটনার পর বেলুচিস্তান স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, কোয়েটার সিভিল হাসপাতাল, বেলুচিস্তান মেডিকেল কলেজ হাসপাতাল ও ট্রমা সেন্টারে বিশেষ সতর্কাবস্থা জারি করা হয়েছে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সবাইকে হাসপাতালে উপস্থিত থাকতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!