বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৯ অক্টোবর ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ: যশোর জেলা প্রশাসক

জি.এম.মিন্টু, কেশবপুর (যশোর): শিশুদের ভবিষ্যৎ রক্ষায় টিকাদান শুধু স্বাস্থ্য খাতের নয়, এটি জাতীয় দায়িত্ব। জনসচেতনতা সৃষ্টি ও সবার অংশগ্রহণের মাধ্যমেই টাইফয়েডমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে শিশু ও জনগণকে এই রোগের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া যায়। সরকার জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কার্যক্রম হাতে নিয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে সংস্থার মিলনায়তনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত ওয়ার্কশপপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় জেলা প্রশাসক আরও বলেন, শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে টিকাদান কর্মসূচি একটি বিনিয়োগ। এজন্য অভিভাবকদের পাশাপাশি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ইকরামুল ইসলাম শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মো: মাসুদ রানা।  অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ আশরাফ আলী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম মুফতী মঈনুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিল্ড সুপারভাইজার মোঃ মনিরুল ইসলাম।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!