বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ অক্টোবর ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসক (ডিসি)। এ নিয়ে সংশ্লিষ্ট মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা এতথ‍্য নিশ্চিত করেছেন।

ডিক্লারেশন বাতিল করা পত্রিকাগুলো হলো— দৈনিক আজকের ময়মনসিংহ, দৈনিক দেশের খবর, দৈনিক বিশ্বের মুখপত্র, দৈনিক ঈষিকা, দৈনিক অদম্য বাংলা, দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, দৈনিক জাহান, দৈনিক কিষাণের দেশ, হৃদয়ে বাংলাদেশ, সাপ্তাহিক পরিধি।

এর আগে গত বৃহস্পতিবার ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করে সংশ্লিষ্ট সম্পাদক ও প্রকাশককে চিঠি দেন জেলা প্রশাসন।

চিঠিতে বলা হয়, গত ১০ ও ১৩ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১ দৈনিক পত্রিকায় অনুরূপভাবে ২য় ও ৩য় পাতায় হুবহু একই সংবাদ ও তথ্যচিত্র প্রকাশ করেছে; এবং উল্লিখিত সংখ্যাসমূহ অনুমোদিত ছাপাখানা হতে মুদ্রিত হয়নি; এবং এ বিষয়ে ১৬ এপ্রিল ১৩ পত্রিকার প্রকাশক/সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

পরে গত ২১ এপ্রিল ভুল স্বীকার করে ঘটনাটিকে সম্পূর্ণভাবে বাহ্যিক ছাপাখানার দায়িত্বহীনতা ও নিজস্ব মুদ্রণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সৃষ্ট একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মর্মে ব্যাখ্যাসহ জবাব দাখিল করেছেন। যা গ্রহণযোগ্য বা যুক্তিযুক্ত বিবেচিত হয়নি।

এ ঘটনায় গত ১৮ মে জেলা প্রশাসক কার্যালয় থেকে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরেজমিন তদন্তেও প্রমাণিত হয়েছে যে প্রকাশিত ১১টি পত্রিকা অনুমোদিত ছাপাখানা হতে মুদ্রিত হচ্ছে না। যা ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩-এর ৪ ও ৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন ঘোষণাপত্র ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩-এর ১০ ধারায় বাতিল করা হলো।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন, গত ৩০ মার্চ এবং ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ এপ্রিল পত্রিকাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পাতায় সব প্রতিবেদন হুবহু একই ধরনের ছাপা হওয়ায় শোকজ করা হয়। যা ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩-এর ৪ ও ৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন ঘোষণাপত্র ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩-এর ১০ ধারায় বাতিল করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, যেভাবে আবেদন করবেন

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

তালার খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাবলু আর নেই

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস’র র‌্যালি

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

১০

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১

পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টানিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

১২

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

১৩

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

১৪

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

১৫

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

১৬

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

১৭

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু

১৯

ইমরান খান-বুশরা বিবির পক্ষে দাঁড়াল আদালত

২০
error: Content is protected !!