বাংলাদেশ, শনিবার, ৩০ মে ২০২৬
১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৩০ মে ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যাংককের হোটেলে বোল্ড লুকে অভিনেত্রী, ‘বাঙালির অপমান’ বলছেন নেটিজেনরা

বিনোদন ডেস্ক: সাধারণত ঐতিহ্যবাহী বাঙালি পোশাকেই যাকে দেখে অভ্যস্ত তার দর্শক ও ভক্তরা, সামাজিক মাধ্যমে হঠাৎ তার এমন বোল্ড লুক চমকে দিয়েছে সবাইকে। শুধু তাই নয়, প্রিয় অভিনেত্রীর এমন রূপ দেখে অনেকে যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, তেমনই কেউ কেউ বেশ হতাশও হয়েছেন। আর এমন পরিস্থতি তৈরি করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।

পর্দার বাইরে আগাগোড়াই ফ্যাশন সচেতন ও খোলামেলা পোশাকে অভ্যস্ত এই অভিনেত্রী। কিন্তু সম্প্রতি ব্যাংককের একটি হোটেলের বিছানায় ধারণ করা কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে নেটিজেনদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছেন দেবচন্দ্রিমা।

ছবিগুলোতে দেবচন্দ্রিমাকে হোটেলের ধবধবে সাদা বিছানায় শুধু একটি চাদর জড়ানো অবস্থায় দেখা গেছে। উম্মুক্ত কাঁধ ও পিঠের এই ছবিগুলো সামনে আসার পর থেকেই তার পোস্টের মন্তব্যঘরে সমালোচনার ঝড় উঠেছে। তাদের মন্তব্যগুলো এমন, বাংলার ‘লক্ষ্মী বউমা’র এমন রূপ মানা যায় না!

এছাড়াও ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর কাছ থেকে এমন ছবি কতটা আঘাত দিয়েছে, ভক্তদের মন্তব্য দেখলেই তা বোঝা যায়। অনেকে ‘ছিঃ’ লিখে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘সেলিব্রিটি হলেই যা ইচ্ছা তা-ই পোস্ট করা যায়’। এমনকি তার এক ভক্ত ক্ষুব্ধ হয়ে প্রশ্ন ছোড়েন, ‘মুম্বাইতে আলো ঝলমলে জগতে কাজ করেন, ভালো। কিন্তু ছবি পোস্ট করে বাঙালিদের অপমান করছেন না তো’।
চিরচেনা বাঙালি সাজে অভিনেত্রী দেবচন্দ্রিমা। ছবি- ফেসবুক

কলকাতার টেলিভিশন ধারাবাহিক দিয়ে ক্যারিয়ার শুরু করা দেবচন্দ্রিমা ‘সাঁঝের বাতি’সহ বেশ কিছু নাটকে অভিনয়ের মাধ্যমে দুই বাংলাতেই বেশ পরিচিতি লাভ করেন। বর্তমানে তিনি ওপার বাংলার গণ্ডি পেরিয়ে মুম্বাইয়ের হিন্দি টেলিভিশন জগতেও কাজ করছেন। দেবচন্দ্রিমা বরাবরই ফ্যাশন সচেতন। তবে সামাজিক মাধ্যমে এমন ছবি ও সমালোচনা নিয়ে এখনও মুখ খোলেননি তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ

একসঙ্গে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিতে কেন দীঘি?

দেশ কারও একার না, তাই গড়ার দায়িত্বও সবার: প্রধানমন্ত্রী

ব্যাংককের হোটেলে বোল্ড লুকে অভিনেত্রী, ‘বাঙালির অপমান’ বলছেন নেটিজেনরা

ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ পরিবারের পাশে ডু সামথিং ফাউন্ডেশন

গর্ভাবস্থায় এই ৯ খাবার খাবেন না

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

সাতক্ষীরায় ঈদ আনন্দে বিশ্বকাপ উন্মাদনা

শ্যামনগরে ঝড়ে তালগাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু

১০

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

১১

‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ঈদের দ্বিতীয় দিনে মানুষের ঢল

১২

জিয়ার শাহাদাতবার্ষিকীতে বিএনপির ৮ দিনের কর্মসূচি

১৩

মুক্তির পরদিনই ‘রকস্টার’-এর শো দ্বিগুণ করল স্টার সিনেপ্লেক্স

১৪

সাতক্ষীরায় প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের ঈদ পুনর্মিলনী

১৫

বিক্রি না হওয়ায় নদীর পাড়ে স্তুপাকারে ফেলে রাখা হয়েছে চামড়া

১৬

ইউক্রেন যুদ্ধ অবিলম্বে শেষ করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

১৭

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কি. মি. বেগে ঝড়ের শঙ্কা

১৮

চট্টগ্রামে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১৯

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

২০
error: Content is protected !!