বিনোদন ডেস্ক: আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-কে কেন্দ্র করে পুরো বিশ্বজুড়ে শুরু হতে যাচ্ছে ফুটবলের মহোৎসব। এই উন্মাদনা থেকে পিছিয়ে নেই বাংলাদেশের বিনোদন জগতের তারকারাও। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি সামাজিক মাধ্যমে নিজের একটি বিশেষ ছবি পোস্ট করে ভক্তদের মাঝে বিশ্বকাপ ফুটবল নিয়ে তুমুল সাড়া ফেলেছেন।
ছবিতে তাকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিলের একটি বিশেষ ফিউশন জার্সিতে দেখা গেছে, যার অর্ধেক অংশ আর্জেন্টিনার আকাশী-সাদা এবং বাকি অর্ধেক অংশ ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ-সবুজ রঙের।
নিজের পেজে ছবিটি শেয়ার করে দীঘি ক্যাপশনে লিখেছেন, ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ভাইবস। এবার এটি আগের যেকোনো সময়ের চেয়ে বড় পরিসরে হচ্ছে।
ভক্তদের উদ্দেশ্যে ছবির মাধ্যমে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘২০২৬ বিশ্বকাপ কে জিতবে?’ এছাড়া ছবির নিচের অংশে ‘কারা জয় করবে আপনার হৃদয়? এখনই ভোট দিন’- লিখে ভক্তদের প্রতিক্রিয়া জানাতে আহ্বান জানান তিনি।
বিশেষ করে আর্জেন্টিনার জন্য ‘লাইক’ ও ব্রাজিলের জন্য ‘লাভ’ রিয়াক্টের অপশন রাখেন। আর ক্যাপশনে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাসহ ৪৮ টিমের কথা উল্লেখ করেন।
দিঘীর এই অভিনব পোস্টটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া পায়। তার ভক্ত এবং ফুটবলপ্রেমীরা কমেন্ট বক্সে হুমড়ি খেয়ে পড়েছেন এবং নিজ নিজ প্রিয় দলের পক্ষে সমর্থন ব্যক্ত করছেন। তবে দীঘির পোস্টের সাড়া বিবেচনায় এগিয়ে রয়েছে ‘লাইক’ – অর্থাৎ আর্জেন্টিনার সমর্থকেরা।
তবে আর্জেন্টিনা ও ব্রাজিলের কট্টর সমর্থকদের অনেকেই দীঘি পরনে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের জার্সি দেখে তাকে খোঁচাও দিয়েছেন।
সব মিলিয়ে বিশ্বকাপের বাঁশি বাজার আগেই দিঘীর এই পোস্টটি নেটিজেনদের মাঝে ফুটবল নিয়ে এক দারুণ এক আমেজ তৈরি করেছে।
মন্তব্য করুন