বাংলাদেশ, শনিবার, ৩০ মে ২০২৬
১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৩০ মে ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ পরিবারের পাশে ডু সামথিং ফাউন্ডেশন

ডেস্ক রিপোর্ট: ঈদে বাড়ি ফেরার যাত্রায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ডু সামথিং ফাউন্ডেশন। নিহত প্রত্যেক পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা তুলে দিয়েছে সংগঠনটি।

ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা নিহতদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের হাতে এই আর্থিক সহায়তা পৌঁছে দেন। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

নিহতদের মধ্যে ৯ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়, একজনের বাড়ি নিয়ামতপুরে, একজনের বাড়ি রাজশাহীর তানোরে, একজনের বাড়ি নাটোরের লালপুরে, দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় এবং একজনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়।

জানা গেছে, নিহত ১৫ জনের মধ্যে ১৪ জন পেশায় হকার ছিলেন। অপরজন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হাচান আলী, যিনি ভ্রাম্যমাণ দিনমজুর হিসেবে কাজ করতেন।

ডু সামথিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. নাজমুল ইসলাম বলেন, ঈদের আনন্দের মুহূর্তেই এসব পরিবারের জন্য নেমে আসে শোকের ছায়া। এমন কঠিন সময়ে আমরা দ্রুত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই সহায়তা হয়তো তাদের শোক লাঘব করবে না, তবে তাদের প্রতি আমাদের সহমর্মিতার বার্তা পৌঁছে দেবে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এ ধরনের বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ পরিবারের পাশে ডু সামথিং ফাউন্ডেশন

গর্ভাবস্থায় এই ৯ খাবার খাবেন না

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

সাতক্ষীরায় ঈদ আনন্দে বিশ্বকাপ উন্মাদনা

শ্যামনগরে ঝড়ে তালগাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ঈদের দ্বিতীয় দিনে মানুষের ঢল

জিয়ার শাহাদাতবার্ষিকীতে বিএনপির ৮ দিনের কর্মসূচি

মুক্তির পরদিনই ‘রকস্টার’-এর শো দ্বিগুণ করল স্টার সিনেপ্লেক্স

১০

সাতক্ষীরায় প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের ঈদ পুনর্মিলনী

১১

বিক্রি না হওয়ায় নদীর পাড়ে স্তুপাকারে ফেলে রাখা হয়েছে চামড়া

১২

ইউক্রেন যুদ্ধ অবিলম্বে শেষ করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

১৩

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কি. মি. বেগে ঝড়ের শঙ্কা

১৪

চট্টগ্রামে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১৫

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

১৬

জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ

১৭

শিগগিরই নেতানিয়াহুকে উচিত শিক্ষা দেবে মুসলিম বিশ্ব: এরদোয়ান

১৮

কোরবানির পশুর লাথি-গুঁতায় পঙ্গু হাসপাতালে ৩৩ জন, ১৫ ঘণ্টায় আহত ১৬৮

১৯

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

২০
error: Content is protected !!