বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৪ অক্টোবর ২০২৫, ১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ১০৮টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

হাবিবুর রহমান সোহাগ: ১০৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। একই সাথে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া ৩ লাখ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করে ২০জন মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সাতক্ষীরা পুলিশ লাইনসে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মোবাইল ও টাকা সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোবাইল ফোন হারানো ২২৫টি জিডি হয়। এর মধ্যে ১০৮টি উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার ২০ জন ভুক্তভোগীর মোট ৩ লাখ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়েছে।

একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার আটজন নারীকে তথ্য ও পরামর্শ সেবা এবং ২১ জনের হ্যাক হওয়া ফেসবুক/ইমো/হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার করে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের পাশাপাশি জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাইবার জগতে সংঘটিত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো.মুকিত হোসেন খান উপস্থিত ছিলেন|

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

১০

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

১১

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

১৪

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

১৫

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৬

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১৭

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১৮

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৯

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০
error: Content is protected !!